News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্টারনেট বাকস্বাধীনতার অংশ, যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ শীর্ষ আদালতের

ইন্টারনেট বাকস্বাধীনতার অংশ, যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): গণতন্ত্রে বাকস্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয়| ইন্টারনেটও বাকস্বাধীনতারই অংশ| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর সুপ্রিম কোর্টে দায়ের হওয়া বিভিন্ন আবেদনের শুনানিতে শুক্রবার এমনই জানাল শীর্ষ আদালত| একইসঙ্গে ইন্টারনেট-সহ জম্মু ও কাশ্মীরে সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে জম্মু ও কাশ্মীর সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্ট এদিন বলেছে, ‘তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হল ইন্টারনেট| ইন্টারনেট মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ| সুতরাং ইন্টারনেট-সহ যাবতীয় নিষেধাজ্ঞা নিয়ে পর্যালোচনা করতে হবে সরকারকে|’ সুপ্রিম কোর্টের এদিনের রায়ে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ| শীর্ষ আদালতের রায়ের পরই গুলাম নবি আজাদ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের প্রতিটি মানুষ এই রায়ের অপেক্ষায় ছিলেন| ভারত সরকারকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্ট থেকে যাবতীয় নির্দেশ পাবলিশ করতে হবে| আদালত এটাও জানিয়ে দিয়েছে, ইন্টারনেট সম্পর্কিত কোনও নির্দেশ বিচারব্যবস্থার মধ্যেই পড়ে|’

জম্মু ও কাশ্মীরে কেন ইন্টারনেট-সহ অন্যান্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার, এ নিয়ে মামলা দায়ের করেছিলেন কাশ্মীর টাইমস-এর সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ| শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি এবং বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়| শীর্ষ আদালত এদিন জানায়, ‘বহু হিংসার সাক্ষী থেকেছে কাশ্মীর| সুরক্ষা ইস্যুতে মানবাধিকার এবং স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করব আমরা|’ শীর্ষ আদালত জানায়, ‘গণতন্ত্রে বাকস্বাধীনতা নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয়| ইন্টারনেট মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ|’ এরপরই জম্মু ও কাশ্মীর সরকারকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ইন্টারনেট-সহ জম্মু ও কাশ্মীরে সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে জম্মু ও কাশ্মীর সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে পর্যালোচনা করতে হবে| আইনজীবী সদন ফারাসাত জানিয়েছেন, শীর্ষ আদালত জানিয়েছে, সংবিধান অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখতে পারে না রাজ্য| এটি ক্ষমতার অপব্যবহার|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top