News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর
Image

বাজেট ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : এবার বাজেট প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | শুক্রবার তিনি টুইটারে মোদীকে আক্রমণ করে লেখেন, সরকারের বাজেট শুধু বড়লোকদের জন্য। শুধু ধনীদেরই বাজেট সংক্রান্ত আলোচনায় ডাকেন প্রধানমন্ত্রী।

আসন্ন বাজেট অধিবেশনের আগে এবার বাজেট প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট। তার আগে দেশের আর্থিক হাল ফেরাতে গত কয়েকদিনে অনেক অর্থনীতিবিদ, শীর্ষস্তরের শিল্পপতি, বিনিয়োগকারী, কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে পরপর ১২টি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় শুক্রবার টুইটারে রাহুল গান্ধী মোদীর বাজেট বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন। ওই বৈঠকে টাটা, আম্বানি, আদানি থেকে বিড়লা পর্যন্ত সকলেই উপস্থিত। টুইটারে রাহুলের দাবি, মোদী সরকারের এই বাজেট স্যুট-বুটের বাজেট। প্রধানমন্ত্রী শুধু নিজের পুঁজিবাদী বন্ধু এবং দেশের সবচেয়ে ধনী শিল্পপতিদের নিয়ে বাজেট সংক্রান্ত বৃহত্তম বৈঠকটি করছেন। দেশের কৃষক, ছাত্র, যুবসমাজ, মহিলা, সরকারি কর্মী, আধা সরকারি কর্মী, ছোট ব্যবসায়ী, এবং মধ্যবিত্ত করদাতাদের মতামতের কোনও গুরুত্বই নেই।

উল্লেখ্য, এর আগেও কেন্দ্রের বিজেপি সরকারকে স্যুট-বুটের সরকার বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। বাজেটের আগে সেই সুর আরও চড়ালেন ওনাডের কংগ্রেস সাংসদ রাহুল ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top