News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পাহাওরে কাকা-ভাতিজা খুন
Image

চাম্পাহাওরে কাকা-ভাতিজা খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ সাতসকালে প্রত্যন্ত চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকায় কাকা ও ভাতিজার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ব্রিজে ঝুলন্ত অবস্থায় কাকা শম্ভূ কুমার দেববর্মা(৪৭) এবং ব্রিজের নিচে ভাতিজা দিলীপ দেববর্মার(৩৫) মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ খোয়াই জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে ঘটনাটি শত্রূতার জেরে খুন বলে দাবি করেছেন৷ খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে দাবি খোয়াই জেলা পুলিশ সুপারের৷


আজ সকালে খোয়াই জেলায় চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকায় ব্রিজের রেলিঙে ঝুলন্ত অবস্থায় একজন এবং ব্রিজের অপর আরেকজনের মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাম্পাহাওর থানায়৷ খবর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন৷ কিছুক্ষণের মধ্যেই এসডিপিও এবং খোয়াই জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছান৷ ব্রিজে ঝুলে থাকা শম্ভূ কুমার দেববর্মাকে প্রথমে পুলিশ উদ্ধার করেন৷ তারপর ব্রিজের নিচে পরে থাকা দিলীপ দেববর্মাকেও উদ্ধার করে উপরে তুলে আনেন৷


মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে খোয়াই জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মৃত কাকা ও ভাতিজা গোলাকবাড়ি এলাকার বাসিন্দা৷ তিনি জানান, গতকাল রাতে দিলীপ দেববর্মা ও চারজন মিলে মদ্যপান করেছেন৷ কৃষি কাজ শেষ করে শম্ভূ দেববর্মাও তাদের সাথে মদ্যপান করেন৷ তারপর তারা সকলে মিলে ব্রিজের দিকে যান৷ খোয়াই জেলা পুলিশ সুপার বলেন, শত্রূতার জেরেই ওই দুইজন খুন হয়েছেন, প্রাথমিক তদন্তে এমনটাই মনে হচ্ছে৷ তিনি জানান, ওই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷


খোয়াই পুলিশ সুপার আরও জানান, খুনের ঘটনার রহস্য উন্মোচনে ডগ স্কোয়াড, ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডাকা হয়েছে৷ তিনি সাফ জানিয়েছেন, ওই খুনের ঘটনায় বহিরাগত কেউ যুক্ত রয়েছে বলে মনে হচ্ছে না৷ তাছাড়া, রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছেন এমন কোন প্রমান পাওয়া যায়নি৷ প্রাথমিক তদন্তে নিশ্চিত শত্রূতার জেরেই তারা খুন হয়েছেন, দাবি করেন তিনি৷
এদিকে, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ একই পরিবারের কাকা ও ভাতিজার মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top