News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যা মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই সমস্ত মামলার শুনানি হয় শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সুপ্রিম কোর্টের চেম্বারেই শুনানির পর আবেদনগুলি খারিজ করে। অযোধ্যা মামলায় মোট ১৮টি পিটিশন জমা পড়েছিল।

এদিন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলা ওঠে। এই বেঞ্চে নতুন সংযোজন হলেন বিচারপতি সঞ্জীব খান্না। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলায় রায় দিয়েছিল। কিন্তু বিচারপতি গগৈয়ের অবসরের পর বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন এই সাংবিধানিক বেঞ্চে নতুন সদ‌স‌্য হন বিচারপতি খান্না। বেঞ্চের অন‌্য সদস‌্যরা হলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস এ নাজির।

সুপ্রিম কোর্টের অযোধ‌্যা রায় নিয়ে মোট ১৮টি রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। এই ১৮টির মধ্যে মোট ন’টি আবেদনের প্রধান মামলাকারী, যারা আগে এই মামলার সঙ্গে যুক্ত ছিল। প্রথম এই বিষয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিল মুসলিম পক্ষই। তারা কোনওভাবেই এই রায় মেনে নিতে পারছিল না। পরে অল ইন্ডিয়া মুসলিম ল’ বোর্ডের সমর্থনে বেশ কয়েকটি রায় পুনর্বিবেচনার আবেদন দাখিল করে মুসলিম পক্ষ। হিন্দু পক্ষগুলির তরফে প্রথম রিভিউ পিটিশন দায়ের করে হিন্দু মহাসভা। তারা অযোধ্যায় মুসলিমদের বিকল্প পাঁচ একর জমি দেওয়ার বিরোধিতা করে এই মামলা করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top