News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি মঙ্গলবার, আইনজীবী ও প্রতিনিধি দল সহ দ্য হেগে পৌঁছালেন সু চি
Image

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি মঙ্গলবার, আইনজীবী ও প্রতিনিধি দল সহ দ্য হেগে পৌঁছালেন সু চি

দ্য হেগ, ৯ ডিসেম্বর (হি.স.) : দ্য হেগে পৌঁছালেন মায়নামারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মায়নামারের বিরুদ্ধে করা পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানি । রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’-এ (আইসিজে)মামলার টানা শুনানি চলেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত | যার জন্য বিশেষ আইনজীবী ও প্রতিনিধি দল নিয়ে দ্য হেগে পৌঁছে গেছেন সু চি।

খবর বুধবার সু চি নিজেই মায়নামারের পক্ষে এ মামলায় আইনি মোকাবিলার নেতৃত্ব দেবেন বলে শোনা যাচ্ছে। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মত রোহিঙ্গা ইস্যুতে আত্মপক্ষ সমর্থনের জন্য মায়নামার কোনও শুনানিতে দাঁড়াতে চলেছে। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীকে মায়নামারের অবস্থান জানানোর ক্ষেত্রে এটিকে একটি সুযোগ বলে অভিহিত করছে তারা।

আইন বিশেষজ্ঞদের মতে, কোনও মামলার চূড়ান্ত রায়ে পৌঁছাতে সাধারণত বছরের পর বছর সময় নেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। কিন্তু প্রয়োজনে কয়েক সপ্তাহের মধ্যেই এ আদালত অন্তর্বর্তী কোনও আদেশ দিতে পারেন।

উল্লেখ্য, গত ২০১৭ সালের আগস্টে রাখাইনে মায়নামার সেনাবাহিনীর অত্যাচারের মুখে বাংলাদেশে পালিয়ে আসে বহু রোহিঙ্গা। মায়নামার সেনাবাহিনীর ২০১৭ সালের ওই অভিযানকে ‘জাতিগত নিধন’ ও ‘হত্যাযজ্ঞ’ আখ্যা দেয় রাষ্ট্রসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশকিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে মায়নামার সরকার ও সেনাবাহিনী বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top