News Flash

  • Home
  • Uncategorized
  • রোজগারের হার কমার কোনও কারণ নেই, দাবি শ্রমমন্ত্রীর
Image

রোজগারের হার কমার কোনও কারণ নেই, দাবি শ্রমমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : রোজগারের হার কমে যাওয়ার কোনও কারণ নেই বলে লোকসভা সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গ্যাঙ্গওয়ার।

সোমবার লোকসভায় রোজগারের হার কমে যাওয়া নিয়ে সরব হয় কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক বিরোধী দলগুলি। বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গ্যাঙ্গওয়ার জানিয়েছেন, রোজগারের হার কমে যাওয়ার কোনও কারণ নেই। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় গ্রামাঞ্চলের যুবকেরা অনেক বেশি উপকৃত হয়েছে।
উল্লেখ করা যেতে পারে এদিন সংসদের নিম্নকক্ষে বেকারত্বের হার বেড়ে যাওয়া নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ মণীষ তিওয়ারি|

তিনি জানিয়েছেন, বিগত ৪৫ বছরের মধ্যে বর্তমানে দেশে বেকারত্বের হার সর্বাধিক। বিষয়টি থেকে দায় ঝেড়ে ফেলতে পারে না কেন্দ্রীয় সরকার। ভিসিকের সাংসদ থিরুমাভালাম থোল জানিয়েছেন, শিক্ষা ঋণ নিয়ে যে সকল পড়ুয়ারা লেখাপড়া করে চাকরি পায়নি, সেই সকল পড়ুয়াদর ঋণ অবিলম্বে মকুব করে দেওয়া হবে। বেকারত্বই যে বর্তমানে দেশের সব থেকে বড় সমস্যা তাও মনে করিয়ে দেন তিনি। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে শিক্ষা ঋণ নিয়ে অনেক পড়ুয়া উপকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নোটবন্দির ফলে দেশের বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তাতে বেড়েছে বেকারত্বের হার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top