News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনিরপেক্ষতার প্রতি দায়বদ্ধ বিজেপি সরকার : অমিত শাহ
Image

ধর্মনিরপেক্ষতার প্রতি দায়বদ্ধ বিজেপি সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতার প্রতি দায়বদ্ধ বিজেপি সরকার বলে লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর সংসদের নিম্নকক্ষে অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। বিগত ৭০ বছর ধরে যাদের প্রতি অবিচার করা হচ্ছিল, তারা এবার বিচার পাবে । ধর্মীয় কারণে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে নিপীড়িত হওয়া সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব নিশ্চিত করবে এই বিল। সহনশীলতার ভারতের যে চারিত্রিক বৈশিষ্ট, তা মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন,  ১০ হাজার বছরের প্রাচীন ইতিহাসে কখনও কোনও দেশকে আক্রমণ করেনি ভারত।

বৈচিত্রের মধ্যে একতাই ভারতের মূল মন্ত্র। পরিবর্তনকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করে এগিয়ে নিয়ে গিয়েছে ভারত। ধর্মের কারণে কারও প্রতি বঞ্চনা করা হয়নি। বিলটি পাশ হলে বহু মানুষ কঠিন পরিস্থিতির থেকে মুক্তি পাবে এবং ভারতীয় নাগরিক হওয়ার মর্যাদা অর্জন করবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top