News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে আইনী সচেতনতা কর্মসূচী
Image

রাজ্যের বিভিন্ন স্থানে আইনী সচেতনতা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/বক্সনগর, ১ ডিসেম্বর ৷৷ গ্রাম পাহাড় সহ সর্বত্রই সাধারণ মানুষকে আইনি বিষয়ে সচেতন করার লক্ষ্যে কাজ করে চলেছে আইনসেবা কর্তৃপক্ষ৷ এরই অঙ্গ হিসেবে রবিবার মুঙ্গিয়াবাড়িতে আইনি সচেতনতা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা আইন কর্তৃপক্ষের উদ্যোগে রবিবার খোয়াই জেলা আইন সেবার সহায়তায় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এক আইনি সচেতনতা এবং প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷

প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন খোয়াই জেলা দায়রা বিচারপতি মাননীয় পি কে দত্ত৷ এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরা লিগ্যাল সেল-এর মেম্বার সেক্রেটারি শুভাশিস শর্মা রায়, জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ এদিনের প্রশাসনিক শিবিরের জন্য এবং বিভিন্ন দপ্তরের কাজের সুবিধার্থে সরকারি স্টল খুলে দেওয়া হয়৷ এই শিবিরে এলাকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণে অংশ নেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা দায়রা বিচারপতি বলেন, জনগণকে আইনি বিষয়ে সচেতন করতেই এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে৷

আইনি সচেতনতা শিবির ও প্রশাসনিক শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়৷ জনগণের হাতের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেবার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন৷ প্রশাসনিক শিবির থেকে জনগণ প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যার কথা প্রশাসনের কর্মকর্তাদের হাতে তুলে দেন৷ বক্সনগরের রহিমপুরেও আইনী সহায়তা কর্মসূচী পালিত হয়েছে৷ তাছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও দফায় দফায় এই কর্মসূচী পালিত হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top