News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান দিবস পালিত রাজ্যেও
Image

সংবিধান দিবস পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও সংবিধান দিবস পালিত হয়েছে৷ ত্রিপুরা সচিবালয়ে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে কর্মচারীরা সংবিধানের শপথ নিয়েছেন৷ এছাড়া ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের বিভিন্ন স্থানে সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে৷


ভারতের ‘সংবিধান দিবস’ উপলক্ষ্যে আজ রাজ্য সচিবালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়৷ অতিরিক্ত মুখ্যসচিব মনোজ কুমার সচিবালয়ের ২ নম্বর কনফারেন্স হল-এ উপস্থিত সকলকে সংবিধানের ‘প্রস্তাবনা’র অংশটি পাঠ করান৷ শপথগ্রহণ পর্বে মহাকরণে কর্মরত আধিকারিক ও কর্মচারীগণও অংশ নেন৷ অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, বিভিন্ন দফতরের প্রধানসচিব, সচিব ও অন্যান্য আধিকারিকগণ সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠে অংশগ্রহণ করেন৷


এদিকে, সংবিধান দিবস উপলক্ষ্যে আজ ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনার বিষয় ছিল ‘সোস্যাল লিবার্টি, এ কনস্টিটিউশনাল ড্রিম ফুলফিল্ড?’ আলোচনাসভার উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি৷ তিনি আলোচনাচক্রের মূল বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করেন৷


এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান প্রদ্যোত ধর, ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিসয়েশনের সম্পাদক পারমিতা ধর৷ সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শংকরকুমার দেব৷ ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এই আলোচনাচক্রের আয়োজন করে৷


এছাড়া, ধলাই জেলার মানিকভাণ্ডারে ভারতের সংবিধান ও মৌলিক কর্তব্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷


ভারতরত্ন ড় বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে ভারতের সংবিধান ও মৌলিক কর্তব্য বিষয়ক এক আলোচনাসভা আজ দুর্গাচৌমুহনি ব্লকের মানিকভাণ্ডার এসবি সুকলে অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা সভায় ভারতের সংবিধান প্রণয়নে ড় বিআর আম্বেদকরের ভূমিকা ও তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, ব্লকের পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিক অরজিত দেববর্মা ও সমাজসেবী শ্যামলকান্তি পাল৷


আলোচনা সভার আগে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে এরারপারে সংস্থাপিত ড় বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে এসে সমবেত হয়৷ সেখানে আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ড় আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ ছাত্রছাত্রীদের তৈরি করা ছবি ও স্লোগান বিদ্যালয় প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top