News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ আবাস যোজনায় ২৫ কোটি ১০ লক্ষ টাকা মঞ্জুর, রাজ্যে রেগার জন্য বাড়ল ১ কোটি শ্রমদিবস
Image

গ্রামীণ আবাস যোজনায় ২৫ কোটি ১০ লক্ষ টাকা মঞ্জুর, রাজ্যে রেগার জন্য বাড়ল ১ কোটি শ্রমদিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যে রেগা প্রকল্পে আরও এক কোটি শ্রমদিবসের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে অতিরিক্ত ১৮,৩৩৮টি ঘর নির্মাণে ২৫ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সাথে দেখা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী এই অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


এখন পর্যন্ত ত্রিপুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে ৫৩,৮২৭টি ঘর নির্মাণের অনুমোদন পেয়েছিল৷ তার মধ্যে ৩৭,৮২১টি ঘরের জন্য সুবিধাভোগী নথিভুক্ত করেছেন৷ তাতে, ৩৫,৭৪৯ টি ঘরের ইতিমধ্যে জিও ট্যাগ হয়েছে৷ জিও ট্যাগ হওয়া ঘরগুলির মধ্যে ৩৫,২২৬টি ঘরের অর্থ মঞ্জুর করা হয়েছে৷ তার মধ্যে ৩৪,৯৫৪ টি ব্যাঙ্ক একাউন্ট যাচাই করা হয়ে গেছে৷ ত্রিপুরার গ্রামোন্নয়ন দপ্তরের প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত অনুমোদিত ঘরের ২৪,৪৭২টি ঘর নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে৷

আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের সাথে সাক্ষাৎ করেন৷ তাঁর সাথে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে স্ববিস্তারে আলোচনা করেন৷ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ত্রিপুরার জন্য অতিরিক্ত ১৮,৩৩৮টি ঘর নির্মাণে ২৫ কোটি ১০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন৷


এদিকে, রেগায় ত্রিপুরার জন্য আরও ১ কোটি শ্রমদিবসের অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী৷ টুইট করে এ-কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, ত্রিপুরায় রেগায় বাজেট ৩কোটি থেকে বেড়ে ৪ কোটি শ্রমদিবস হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top