News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
Image

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ নাবালিকা ধর্ষন মামলায় মাত্র ৬ মাসের মধ্যেই যাবজ্জীবন কারাদন্ডের রায় শোনালেন বিশেষ আদালতের বিচারক৷


ঘটনার বিবরনে যানা যায় গত ৯ মে বিকাল বেলা ১০ বছরের নাবালিকাটি বাড়িতে একা ছিল৷ তার মা বাবা দুজনেই জুমের কাজে ব্যস্ত ছিল৷ সেই সুযোগে প্রতিবেশী সবিরাম রিয়াং বিসুকটের লোভ দেখিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে৷ পরবর্তি সময় নাবালিকাটি তার মা বাবাকে কিছুই বলেনি৷ নাবালিকা মেয়েটি অসুস্থ হয়ে পরে৷ তার মা-বাবা মেয়েটিকে আসামের মাকুন্দা হাসপাতালে নিয়ে যায়৷


পরে চিকিৎসকরা পরিক্ষা নিরিক্ষা করে মেয়েটি মা-বাবাকে থানায় ঘটনার বিষয়ে জানানোর জন্য বলে৷ এরপর ১২ মে, দামছড়া থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তী সময় বিশেষ আদালতে মামালা দায়ের হয়৷ তদন্ত শুরু হয়৷ তদন্তকারী অফিসার হিসাবে দায়িত্ব পালন করে দামছড়া থানার এস আই এল.এল ডার্লং৷ এই মামলায় মোট ১৬ জনের সাক্ষ গ্রহন করা হয়৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবি সুদর্শন শর্মা৷ নাবালিকা ধর্ষন মামলায় মাত্র ৬ মাসের মধ্যেই যাবজ্জীবন কারাদন্ডের রায় শোনালেন বিশেষ আদালতের বিচারক৷


১৬ জন সাক্ষীর সাক্ষ দানের পর গত ১৪ নভেম্বর দোষী সাব্যস্ত করা হয় দামছড়ার সেরে চন্দ্রপারার ২২ বছরের যুবক সবিরাম রিয়াংকে৷ শনিবার ১৬ই নভেম্বর তাকে যাবদজীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক বলে জানান সরকার পক্ষের আইনজীবি সুদর্শন সর্মা৷নারীদের সুরক্ষার জন্য আদালত এই ধরনের মামলা বিশেষ আদালতের মাধ্যমে কম সময়েই শাস্তি প্রদানের দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে৷ আদালতের রায়ে খুশি নির্যাতিতা নাবালিকার পরিবার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top