News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সুদীপ হত্যাকাণ্ডে ধৃত টিএসআর এসিঃ কমান্ডেন্ট চারদিনের সিবিআই হেফাজতে
Image

সাংবাদিক সুদীপ হত্যাকাণ্ডে ধৃত টিএসআর এসিঃ কমান্ডেন্ট চারদিনের সিবিআই হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধৃত টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট স্বরূপানন্দ বিশ্বাসকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে সিবিআই৷ তাঁকে পাঁচদিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু আদালত চারদিনের হেফাজত মঞ্জুর করেছে৷


গতকাল সিবিআই ত্রিপুরার সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমাডেন্ট স্বরূপানন্দ বিশ্বাসকে গ্রেফতার করেছিল৷ সূত্রের খবর, সুদীপ দত্তভৌমিক হত্যার সঙ্গে মূল অভিযুক্ত টিএসআর কমাডেন্ট তপন দেববর্মার সাথে ষড়যন্ত্রে শামিল হয়েছিলেন টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমাডেন্ট স্বরূপানন্দ বিশ্বাসও৷ তাই সিবিআই তাকে গ্রেফতার করেছে৷


২০১৭ সালের ২১ নভেম্বর আগরতলার শহরতলি বোধজংনগর থানার অধীন আরকে নগরে অবস্থিত টিএসআর-এর দ্বিতীয় ব্যাটালিয়নের ক্যাম্পে নৃশংসভাবে খুন হন সাংবাদিক সুদীপ দত্তভৌমিক৷ তাঁকে পর পর দুটি গুলি করে টিএসআর জওয়ানরা হত্যা করেছিল৷ কমান্ডেন্ট তপন দেববর্মার নির্দেশেই তাঁকে খুন করা হয়েছিল বলে তদন্তে প্রমাণিত হয়েছে৷ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে কমান্ডেন্ট তপন দেববর্মা, নায়েক সুবেদার অমিত দেববর্মা, রাইফেলম্যান নন্দকুমার রিয়াং ও ধর্মেন্দ্র সিংকে পুলিশ গ্রেফতার করেছিল৷


সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০১৭ সালের ২৩ নভেম্বর বিজেপি ত্রিপুরা বনধপালন করেছিল৷ এছাড়া ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্রিপুরা-সহ সারা দেশ তোলপাড় হয়েছে৷ আগরতলায় ত্রিপুরা পুলিশের দেওয়া ফ্লোরোজিন জ্যাকেট পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন রাজ্যের সাংবাদিকরা৷ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটি ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবন ঘেরাও করেছিল৷ শুধু তা-ই নয়, অসমের সাংবাদিকরাও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছিলেন৷ ওই সময় সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল বিজেপি৷ তাছাড়া ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তন হলে সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি৷


সেই মোতাবেক ত্রিপুরায় ২০১৮ সালে ক্ষমতার পালাবদলের পর বিজেপি-আইপিএফটি জোট সরকার সাংবাদিক শান্তনু ভৌমিক ও সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়৷ সিবিআই ওই মামলা গ্রহণ করেছিল৷
এদিকে, পূর্বতন সরকার সাংবাদিক হত্যা মামলায় এসআইটি গঠন করেছিল৷ দন্ত শেষে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল এসআইটি৷ টিএসআর-এর কমাডেন্ট তপন দেববর্মা এবং রাইফেলম্যান নন্দকুমার রিয়াং বর্তমানে জেল হেফাজতে রয়েছে৷ কিন্তু নায়েক সুবেদার অমিত দেববর্মা এবং রাইফেলম্যান ধর্মেন্দ্র সিং জামিন পেয়েছেন৷


গতকাল সিবিআইয়ের তিন আধিকারিক টিএসআর-এর অযাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সর্বানন্দ বিশ্বাসকে গ্রেফতার করেন৷ তিনি হত্যাকাণ্ডের সময় টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন৷ বর্তমানে তিনি টিএসআর তৃতীয় ব্যাটালিয়নে কর্মরত৷
আজ সিবিআই-এর আইনজীবী প্রবীর সাহা জানিয়েছেন, সাংবাদিক হত্যা মামলায় ত্রিপুরা পুলিশের এসআইটি আদালতে চার্জশিট জমা দিয়েছে৷ ফলে পরবর্তী তদন্তের জন্য ত্রিপুরা সরকার ওই মামলা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে৷ সেই মোতাবেক সিবিআই পৃথক একটি মামলা নথিভুক্ত করেছে৷ প্রবীরবাবু জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের সময় প্রকৃতভাবে কী ঘটেছিল সিবিআই তা এখন খোঁজে বের করবে৷ এ-ক্ষেত্রে টিএসআর-এর অ্যাসিস্টেন্ট কমাডেন্ট স্বরূপানন্দ বিশ্বাস ওই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছেন বলে সিবিআই প্রাথমিক প্রমাণ পেয়েছে৷ তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷


তিনি জানান, আজ মুখ্য বিচারবিভাগীয় আদালতে সিবিআই স্বরূপানন্দ বিশ্বাসের পাঁচদিনের হেফাজত চেয়েছিল৷ আদালত চারদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে৷ আগামী ১৮ নভেম্বর পুনরায় তাকে আদালতে তুলবে সিবিআই৷ সূত্রের খবর, তাকে প্রাচীন আগরতলা থানার লকআপে রেখে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top