News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন সিপিএম নেতৃত্ব
Image

আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন সিপিএম নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শুক্রবার রাজ্যের প্রক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা মানিক সরকার ,বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক সুদন দাস, বিধায়ক রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ এক প্রতিনিধি দল ৭ রামনগর বিধান সভার রাম নগর ৮ নম্বর এলাকার আক্রান্ত সংখ্যালঘু পরিবারগুলিকে দেখতে যান৷ সেখানে গিয়ে আক্রান্ত পরিবারগুলির সাথে কথা বলেন৷
পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ঐ এলাকার সংখ্যালঘু পরিবারের বেশিরভাগ পরিবারই বিরোধী দলের কর্মী সমর্থক৷ বিগত বহুবছর যাবৎ তারা সিপিআইএম দল করে আসছেন কিন্তু কোনো দিনই আক্রমণের শিকার হননি৷


তিনি আরও অভিযোগ করেন, রাজ্য নতুন সরকার শপথ গ্রহণ করার পর থেকেই বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ ভাঙচুর প্রতিনিয়তই লেগেই রয়েছে৷ এইসব ব্যাপারে স্থানীয় থানাগুলোকে জানাবার পরেও বিশেষ কোন পদক্ষেপ নেন না-তাতে করে বোঝা যায় রাজ্যে বিরোধী দলের কোন কর্মী সমর্থকরা মিছিল মিটিং এ যোগদান করতে পারবেন না৷


মানিক সরকার জানান, সারা রাজ্য জুড়েই ২০১৮ বিধানসভা নির্বাচনের ফালাফল ঘোষণা হবার পর থেকে সন্ত্রাস চলে আসছে৷ এই বষয়গুলি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সদর দফতরের পুলিশের মহা নির্দেশক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দারস্থ পর্যন্ত হলেও কিন্তু বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ কমছে না৷


বিগত ৩০-১০-১৯ইং, তারিখে সিপিআইএম-এর পক্ষ থেকে আগরতলার রাজধানীর রাজপথে মিছিলে অংশগ্রহণ করেছিলেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা৷ তারাই পরিপ্রেক্ষিতে কতিপয় দুষৃকতি সংখ্যালঘু পরিবারে বাড়ি ঘরে আক্রমণ করে৷ ধাড়ালো অস্ত্র দিয়ে বাড়ি ঘরে আক্রমণ চালানো হয় বলে জানালেন এক মহিলা৷ রাজ্যের বিরোধী দলনেতা সহ প্রতিনিধিদল পরিবারের সদস্যদের কথা শুনেন, তারপরে বাড়িঘরগুলি পরিদর্শন করে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা জানান রাজ্য সরকার পুলিশকে জানানোর পরেও কোন উদ্যোগ নেন না, তৎসঙ্গে সংখ্যালঘু পরিবারের উপর আক্রম খুবই নিন্দনীয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top