News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের রাস্তা অবরোধ অব্যাহত, খাদ্য গুদাম লুটের মাইকিং, জারি ১৪৪ ধারা
Image

শরণার্থীদের রাস্তা অবরোধ অব্যাহত, খাদ্য গুদাম লুটের মাইকিং, জারি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রিয়াং শরণার্থীরা খাদ্য গুদাম লুটের হুমকি দিয়েছে৷ এ ব্যাপারে শরণার্থী-নেতার আজ মাইকিং করেছেন৷ এর জেরে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে আনন্দবাজারে খাদ্যগুদাম এলাকায় ১৪৪ ধারা জারি করেছে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন৷
এ-ব্যাপারে কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, আজ অবরোধ চলাকালীন রিয়াং শরণার্থীরা আগামীকাল খাদ্যগুদাম লুট করা হবে বলে মাইকিং করেছেন৷ তাই কোনও ঝুঁকি নেওয়া উচিত হবে না বলে মনে করে আজ সন্ধ্যা থেকে আনন্দবাজারে খাদ্যগুদাম এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷


বিনামূল্যে রেশন ও আর্থিক সহায়তার দাবিতে দ্বিতীয় দিনও রিয়াং শরণার্থীরা জারি রাখেছেন রাস্তা অবরোধ৷ আজ সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দশদা-আনন্দবাজার রাস্তা অবরোধ করেছেন তাঁরা৷ শরণার্থী নেতা ব্রোনো মিশার বক্তব্য, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত বিনামূল্যে রেশন ও আর্থিক সহায়তা দেওয়া না হলে প্রতিদিন চলবে রাস্তা অবরোধ৷


বিনামূল্যে রেশন ও আর্থিক সহায়তা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়ায় রিয়াং শরণার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দশদা থেকে আনন্দবাজার রাস্তা অবরোধ করছেন৷ গতকাল সকাল পাঁচটা থেকে সংগঠিত অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়েছে৷ অবরোধ প্রত্যাহারের জন্য উত্তর ত্রিপুরা জেলা ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বার বার অনুরোধ জানানো সত্ত্বেও রিয়াং শরণার্থীরা অবরোধ তুলে নেননি৷ আজ ফের অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় এবং মানুষ ভোগান্তির শিকার হয়েছেন৷


গত মঙ্গলবার উত্তর ত্রিপুরার জেলাশাসককে এক চিঠিতে ৩১ অক্টোবর দশদা থেকে আনন্দবাজার রাস্তা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিলেন রিয়াং শরণার্থী নেতৃবৃন্দ৷ সে-মোতাবেক গতকালের পর আজ ফের সকাল পাঁচটা থেকে পাঁচ শতাধিক রিয়াং শরণার্থী দশদা-আনন্দবাজার রাস্তা অবরোধ করেন৷ আজও কাঞ্চনপুরের মহকুমাশাসক অবরোধস্থলে গিয়ে রিয়াং শরণার্থীদের বোঝানোর চেষ্টা করেন৷ কিন্ত তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দেন৷


এদিকে, আজ বিকেল পাঁচটায় যথারীতি অবরোধ সমাপ্ত হয়৷ আগামীকাল ফের তারা অবরোধে বসবেন বলে জানান শরণার্থী নেতা ব্রোনো মিশা৷
জেলাশাসককে লেখা ওই চিঠিতে শরণার্থী নেতারা খাদ্য গুদাম লুটের হুমকি দিয়েছিলেন৷ আজ কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য বলেন, এদিন অবরোধ চলাকালীন রিয়াং শরণার্থীরা তাদের ভাষায় আগামীকাল খাদ্য গুদাম লুট করা হবে বলে মাইকিং করেছেন৷ ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷

তাই, আনন্দবাজার খাদ্য গুদাম এলাকায় ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তিনি জানান, আজ সন্ধ্যা ছয়টা থেকে এই নির্দেশ কার্যকরী হবে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকবে৷ সাথে তিনি যোগ করেন, রিয়াং শরণার্থীরা অন্তত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকবেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top