News Flash

  • Home
  • Uncategorized
  • সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন পাকিস্তানের এক্সপ্রেস ট্রেনে, হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
Image

সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন পাকিস্তানের এক্সপ্রেস ট্রেনে, হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

ইসলামাবাদ, ৩১ অক্টোবর (হি.স.): দু’টি গ্যাস সিলিন্ডার ফেটে বড়সড় বিপত্তি! করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে কিছু যাত্রী জলখাবার তৈরি করছিলেন| তখনই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| দ্রুত তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে| এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা শতাধিক| বৃহস্পতিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের উপকণ্ঠে লিয়াকতপুরের কাছে চলন্ত তেজগাম এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে যায়|

বিধ্বংসী আগুনে এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে| তিনটি কামরার মধ্যে একটি বিজনেস ক্লাস এবং অপর দু’টি ইকনমি ক্লাস| রহিম ইয়ার খান শহরের ডিপিও আমীর তৈইমুর খান জানিয়েছেন, আহতদের উদ্ধার করে লিয়াকতপুর এবং বাহাওয়ালপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| রেল সূত্রের খবর, আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া তিনটি কামরায় ২০০-রও বেশি যাত্রী ছিলেন| রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, ‘দু’টি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়| চলন্ত ট্রেন ঝাঁপ দেওয়ার কারণেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে|’

গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| আহতদের জন্য সুচিকিত্সার আশ্বাস দিয়েছেন ইমরান খান| পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে| উদ্ধারকাজে হাত লাগায় পাকিস্তান সেনাবাহিনীও| পাকিস্তানের রেলমন্ত্রী ঘোষণা করেছেন, তেজগাম এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১.৫ মিলিয়ন টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| এছাড়াও আহতদের ০.৫ মিলিয়ন টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top