News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে বাংলার শ্রমিকদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে : মমতা
Image

কাশ্মীরে বাংলার শ্রমিকদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে : মমতা

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স): কাশ্মীরে বাংলার শ্রমিকদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘কাশ্মীরে আমাদের রাজ্যের মানুষকে মারা হয়েছে ৷ আমি মনে করি, নৃশংসভাবে এই খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত ৷ কাশ্মীরের মতো জায়গায় এত নিরাপত্তা থাকার পরও এরকম ঘটনা কী করে ঘটে ? আমি হতবাক ৷ আমাদের রাজ্যেও অন্য রাজ্যের মানুষ থাকে ৷ তারা তো এখানে নিরাপদে রয়েছেন ৷ তাহলে আমাদের রাজ্যের মানুষ কাশ্মীরে খুন কেন হচ্ছেন ?’

কাশ্মীরে জঙ্গিহানায় ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজ  কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা পূর্ব পরিকল্পিত হামলা । ইউরোপীয় প্রতিনিধি দল যখন কাশ্মীরে, তখন এই ধরনের হামলা হল কীভাবে ?’ ইউরোপীয় সাংসদদের কাশ্মীর সফরের সময়ই জঙ্গিদের গুলিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার । এই প্রসঙ্গে আজ তৃণমূল নেত্রী বলেন, ‘বিদেশি অতিথিদের সামনে কাশ্মীরে এমন ঘটনায় দেশের বদনাম হয় ।‘

কুলগামের ঘটনার দিনই টুইটে নিন্দার পাশাপাশি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে  সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মনে করিয়ে দিয়েছিলেন, ‘কাশ্মীরের আইনশৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রের’। আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা প্রশাসনই তো কেন্দ্রের হাতে । ইউরোপীয় প্রতিনিধিদের জন্য এত নিরাপত্তা, সতর্কতার পরও কীভাবে শ্রমিকরা খুন হয়ে গেলেন ? কেন্দ্রীয় সরকারের বিষয়টি তদন্ত করে দেখা উচিত । মনে রাখতে হবে, কাশ্মীরে কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচি নেই ।‘

মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের কফিনবন্দি দেহ মুর্শিদাবাদে নিয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । মুর্শিদাবাদে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথা ঘোষনা করেছে রাজ্য সরকার ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top