News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৬০ জন শিক্ষক পদে শীঘ্রই অফার ছাড়বে রাজ্য সরকার
Image

৪৬০ জন শিক্ষক পদে শীঘ্রই অফার ছাড়বে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ শীগ্রই শিক্ষক নিয়োগে অফার ছাড়বে রাজ্য সরকার৷ ৪৬০ জন শিক্ষক নিয়োগে প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


আজ তিনি জানিছেন, নবম ও দশম শ্রেণীর জন্য এসটিজিটি শিক্ষক পদে ৪৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হবে৷ তাঁদের কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে৷ তাঁর দাবি, টিআরবিটির কাছে এসটিজিটি ৬২৫ জন শিক্ষক চেয়েছিল শিক্ষা দপ্তর৷ কিন্তু, টিআরবিটি মাত্র ৪৫০ জনকে বাছাই করতে পেরেছে৷ তিনি জানান, সাধারণ শ্রেণীর ৩০৮ জন, এসসি ১০১ জন, এসটি ১৮৪ জন, দিব্যাঙ্গন ১৯ জন এবং প্রাক্তন সৈনিকদের কোটায় ১৩ জন শিক্ষকের প্রয়োজন বলে জানানো হয়েছিল টিআরবিটিকে৷ কিন্তু, টিআরবিটি সাধারণ শ্রেণীর ৩০৮ জন, এসসি ৯৫ জন, এসটি ৪৩ জন, দিব্যাঙ্গন ৪ জনকে বাছাই করে তালিকা শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছে৷ প্রাক্তন সৈনিক কোটায় কাউকেই বাছাই কারাতে পারেনি টিআরবিটি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁরা গত জুন মাসে পরীক্ষা দিয়েছিলেন৷


তেমনি, এসটিপিজিটি ৭৫ জন শিক্ষ নিয়োগের জন্য টিআরবিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা দপ্তর৷ কিন্তু, মাত্র ১০ জনকে বাছাই করে তালিকা শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছে টিআরবিটি৷ শিক্ষামন্ত্রী এসটিপিজিটি শিক্ষকের স্বল্পতার ভিত্তিতে এক তথ্য তুলে ধরেছেন৷ তিনি বলেন, আরবিক ভাষা শিক্ষক ৬ জন চেয়েছে শিক্ষাদপ্তর পেয়েছে ১জন, তেমনি ইকোনোমিক্সে ২২ জন চেয়েছে, পেয়েছে ১জন৷ জিওগ্রাফি ৪ জন চেয়েছে পেয়েছে ২ জন৷ ককবরক ১৯ চেয়েছে পেয়েছে ১ জন৷ সংগীতে ১০ জন চেয়েছে পেয়েছে ২ জন৷ সাইকোলজি ৮ জন চেয়েছে পেয়েছে ২ জন৷ সোসিওলজি ১ জন চেয়েছে এক জন পাওয়া গেছে৷ এডুকেশন ২ জন, ফিলোসফি ২জন এবং মিজো ভাষা শিক্ষক ১ জন চেয়েছে৷

কিন্তু, ওই তিনটি বিষয়ে এক জন শিক্ষকও পাওয়া যায়নি৷ তাই, এসটিপিজিটি ১০ জন শিক্ষক পাওয়া গিয়েছে৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন তাঁদের কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে৷ খুব শীগ্রই তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top