News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে এটিএম থেকে মহিলার টাকা ছিনতাই
Image

প্রকাশ্যে এটিএম থেকে মহিলার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ দিন দুপুরে কৈলাসহর ইউবিআই ব্যাঙ্কের এটিমে থেকে ২০ হাজার টাকা ছিনতাই৷ টাকা উঠাতে সাহায্যের নাম করে টাকা নিয়ে পালায় এক ছিনতাইবাজ৷ হেলমেট পরিহিত থাকায় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি ছিনতাইবাজকে৷ কৈলাসহর দুর্গাপুর এলাকার বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য কৈলাসহর ইউবিআই ব্যাঙ্কের গ্রাহক৷


উনার ব্যক্তিগত অ্যাকাউন্ট উনি নিজেই পরিচালনা করেন এবং প্রয়োজন অনুসারে টাকা জমা দেওয়া এবং এটিএম থেকে টাকা তুলেন৷ বুধবার বিকাল প্রায় তিনটা নাগাদ উনি শহরের ইউবিআই ব্যাঙ্কের এটিএম কাউন্টারের টাকা তুলতে আসেন৷ এসে দেখেন তিনজন পুরুষ লাইনে দাঁড়িয়ে আছে৷ প্রথম এবং দ্বিতীয় পুরুষ টাকা তুলে চলে যাবার পর বতৃতীয় ব্যক্তিটি মহিলাকে বলে যে আপনি টাকা তুলে নেন৷ কৃষ্ণ দেবি যখন এটিএম কার্ড বের করে আস্তে আস্তে অপারেটিং শুরু করেন তখন এই যুবকটি পেছন থেকে বের যে এভাবে করলে আপনার টাকা উঠবেনা৷ আমি আপনাকে টাকা তুলতে সাহায্য করছি৷ তৎক্ষণাত যুবকটি কৃষ্ণা দেবীর অপারেটিং শুরু করে দেয় এবং এটিএম মেশিন থেকে টাকা বের হওয়ার সাথে সাথেই যুবকটি কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যায়৷


কৃষ্ণা দেবী যুবকটিকে চিনতে পারেননি৷ কারণ যুবকটির মাথায় ফুল হেলমেট লাগানো ছিল৷ এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েন কৃষ্ণা দেবী৷ সঙ্গে সঙ্গেই ইউবিআই ব্যাঙ্কের ম্যানেজার এবং কৈলাশহর থানায় তিনি বিষয়টি জানান৷ এভাবে দিন দুপুরে প্রকাশ্যে এটিএম কাউন্টার থেকে টাকা ছিনতাই এর ফলে কৈলাসহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ তবে আশ্চর্যজনক ঘটনা হলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ কৃষ্ণা দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি৷ অপরদিকে কৈলাসহর থানার পুলিশ অভিযোগ পেয়ে ব্যাংকে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা পান৷ তবে পুলিশ এ ক্ষেত্রে দায়সারা মনোভাব দেখায় পুলিশ জানিয়েছেন যে সিসি টিভিতে দেখা গিয়েছে যে যুবকটির মাথায় হেলমেট ছিল তাই তাকে সনাক্তকরণ সম্ভব নয়৷ কিছু করা যাবে না৷ পুলিশর একথা শুনে কৃষ্ণ দেবী হতাশ হয়ে পড়েন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top