News Flash

  • Home
  • Uncategorized
  • দুস্কৃতি হামলায় সিপিএম’র ১৪ কর্মী আহত, অভিযুক্ত শাসক দল
Image

দুস্কৃতি হামলায় সিপিএম’র ১৪ কর্মী আহত, অভিযুক্ত শাসক দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ দক্ষিণ জেলায় পৃথক স্থানে দুষৃকতি হামলায় সিপিএম’র ১৪ জন কর্মী আহত হয়েছেন৷ তাদের মধ্যে চারজন সিপিএম’র বিভাগীয় কমিটির সদস্য বলে জানা গেছে৷ বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷ শনিবার বীরচন্দ্র মুনতে পার্টি কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিপিএম রাজ্য কমিটি৷ সিপিএম ওই হামলায় ঘটনায় শাসকদল বিজেপিকে দায়ী করেছে৷ এক বিবৃতিতে সিপিএম বলেছে, বিজেপি সমর্থকরা সিপিএম কর্মীদের উপর হামলা করেছে৷

১৯৮৮ সালে কংগ্রেস টিইউজিএস সরকারের সময়ে বিলোনিয়া মহকুমার বীরচন্দ্র মনুতে সিপিআইএম পার্টি অফিস খুলতে গিয়ে এমনই একটি দিনে দুষৃকতিদের হাতে ১৩জন সিপিআইএম কর্মী নিহত হয়েছিলেন৷ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে সিফিএম কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ হয়েছে৷ তাতে অজিত সরকার, গৌতম রিয়াং, গোবিন্দ ত্রিপুরা, উত্তম দে, রত্না দাস, ভানুমতি দাস, সমীর পাল, শ্যামল ত্রিপুরা, সুকুমার নমঃ, সুবোধ মজুমদার, বিশুরাম উচাই এবং সুব্রত দাস সহ আরও দুই জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার মতাইয়ে আজ সন্ধ্যায় সুব্রত দাস আক্রান্ত হন৷ তিনি থানায় মামলা করেছেন৷ তাঁর সাথে আরও দুই সিপিএম পার্টি কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে৷

এদিকে, আহতদের দঃত্রিপুরার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে৷ অবশ্য, তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ সিপিএম আজ অভিযোগ করেছে শাসকদল বিজেপির সমর্থকরা গত তিন দিন ধর করে বিরোধীদের হামলা হুজ্জুতি চালিয়েছে৷ এরই প্রতিফলন আজ প্রকট হয়ে দেখা দিয়েছে৷ সিপিএম অভিযোগ করেছে, বিজেপি সমর্থকরাই সিপিএম পার্টি কর্মীদের উপর হামলা চালিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top