News Flash

  • Home
  • Uncategorized
  • পালাটানায় ইউনিট বিকল উৎপাদন ব্যাহত, মারাত্মক বিদ্যুৎ সংকটে পড়বে রাজ্য
Image

পালাটানায় ইউনিট বিকল উৎপাদন ব্যাহত, মারাত্মক বিদ্যুৎ সংকটে পড়বে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ পালাটানায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট বিকল হয়ে গেছে৷ ফলে ৩২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে৷ মূলত, জেনারেটরে সমস্যা হাওয়ায় ইউনিটটি বিকল হয়ে গেছে৷ শুক্রবার ভেল-এর বিশেষজ্ঞ প্রকৌশলীরা এসেছেন৷ তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন ঠিক কতটা সময় লাগবে সারাই করতে৷ ওই ইউনিটটি বিকল হয়ে যাওয়ায় ত্রিপুরায় বিদ্যুতের মারাত্মক সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে৷


গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক সংগঠন এই বিপত্তির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছে৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ অক্টোবর থেকে পালাটানা গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট বিকল হয়ে রয়েছে৷ ইলেকট্রিক্যাল সমস্যার কারণে এই বিপত্তি দেখা দিয়েছে৷ সংগঠনের দাবি, ওই ইউনিটের জেনারেটর খারাপ হয়ে গেছে৷ ফলে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে রয়েছে৷ সংগঠনের জনৈক কর্মকর্তা বলেন, ওই ইউনিটের ইলেকট্রিক্যাল অংশে রোটর আর্থ ফল্ট-এর জন্য সমস্যাটি দেখা দিয়েছে৷ অন্তত ১৫ থেকে ২০ দিন সারাইয়ে সময় লাগতে পারে৷


ওই কর্মকর্তার দাবি, একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ায় ত্রিপুরায় বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং হতে পারে৷ দুগর্োৎসবকে ঘিরে বিদ্যুতের সমস্যা অনুভব না হলেও, আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুতের ঘাটতির জন্য বিরাট সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল৷ ফলে, দ্রুত ইউনিটটি সারাই করা খুবই প্রয়োজন, বলেন তিনি৷


এদিকে, আজ ভেল-এর বিশেষজ্ঞ প্রকৌশলীরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন৷ ছয়জনের একটি টিম আজ ওই ইউনিটটি খুলেছেন এবং ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন৷ ওই গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের জনৈক আধিকারিকের কথায়, কোনও যন্ত্রাংশ খারাপ হলে ভেল খুলে না দিলে তাতে অন্য কেউ হাত দিতে পারে না৷ ফলে, ভেল-এর প্রকৌশলীদের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে৷ তাঁর বক্তব্য, ওই প্রকৌশলীরা আজ ইউনিটটি খুলে দেখছেন৷ সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে ঠিক কতটা সময় লাগবে সারাই হতে৷ তাঁর দাবি, সারাইয়ে বেশি সময় লাগার কথা নয়৷ কারণ, জেনারেটরে হয়ত কার্বন জমেছে৷ এমনটা হলে, খুব অল্প সময়ের মধ্যে সারাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে, আশাবাদী তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top