News Flash

  • Home
  • Uncategorized
  • বাবরি মসজিদ ধ্বংস মামলা : বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন কল্যাণ সিং
Image

বাবরি মসজিদ ধ্বংস মামলা : বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন কল্যাণ সিং

লখনউ, ২৭ সেপ্টেম্বর (হি.স.): বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন বিজেপি নেতা তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিং| বাবরি মসজিদ ধ্বংসের ফৌজদারি সংক্রান্ত মামলায় শুক্রবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং| এদিন তদন্তকারীদের মুখোমুখি হওয়ার প্রাক্কালে কল্যাণ সিং জানিয়েছেন, ‘সিবিআই আদালত আমাকে সমন পাঠিয়েছে| তাই হাজিরা দিতে যাচ্ছি| আদালতের প্রতি আমি সর্বদাই শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও শ্রদ্ধাশীল থাকব|’

গত সপ্তাহে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছিল, ২৭ সেপ্টেম্বর কল্যাণ সিংকে আদালতে পেশ করার জন্য| সেই মতো উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছিল সিবিআই| চলতি মাসেই রাজস্থানের রাজ্যপাল হিসেবে কল্যাণ সিংয়ের মেয়াদ শেষ হয়েছে| এরপর গত ৯ সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টিতে পুনরায় যোগ দেন কল্যাণ সিং|

প্রসঙ্গত, ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং| ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ| কল্যাণ সিং ছাড়াও বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তরা হলেন-লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী এবং মুরলী মনোহর যোশী প্রমুখ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top