News Flash

  • Home
  • Uncategorized
  • নির্যাতিতার পাশে দাঁড়ানোর আশ্বাস সাংসদ, মন্ত্রী ও মুখ্যমন্ত্রী জায়ার
Image

নির্যাতিতার পাশে দাঁড়ানোর আশ্বাস সাংসদ, মন্ত্রী ও মুখ্যমন্ত্রী জায়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড় অবস্থা৷ নির্যাতিতার খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ এবং মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব৷


আজ সকালে হাপানিয়াস্থিত টি এম সি মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা মহিলার খোঁজ নিতে যান সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি নির্যাতিতা মহিলাকে সান্তনা দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন৷ সাথে তিনি মহিলার স্বামীর কাছ থেকে ঘটনার সমস্ত বিবরণ জেনে নেন৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা খোঁজে পাচ্ছি না৷ মানুষ এতটা বর্বর হতে পারেন, তা ভাবলেও শিউরে উঠি৷ তাঁর কথায়, একজন মহিলা হিসেবে ওই নির্যাতিতা গৃহবধূর যন্ত্রনা অনুভব করতে পারছি৷ তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ সাথে তিনি বলেন, ত্রিপুরা সরকার একজন দোষিকেও রেহাই দেবে না৷ কোন রাজনৈতিক রঙ বিচার না করে গণধর্ষণকারীদের চরম শাস্তির ব্যবস্থা করা হবে, দাবি করেন তিনি৷


এদিকে, আজ সকালে শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথও হাসপাতালে গিয়ে ওই নির্যাতিতার খোঁজ নিয়েছেন৷ তিনি বলেন, বর্বরোচিত ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না৷ তাঁর কথায়, সভ্য সমাজে এধরণের ঘটনা কোন ভাবেই কাম্য নয়৷ তিনি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওই নির্যাতিতাকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন৷ সাথে তিনি জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে ওই মামলায় বিচার প্রক্রিয়া হবে৷ একজন দোষীও যেন পার পেয়ে না যান, সেদিকে ত্রিপুরা সরকার নজর রাখবে৷


এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব হাসপাতালে গিয়ে ওই নির্যাতিতার খোঁজ নিয়েছেন৷ তাঁর মনোবল বাড়ানোর পাশাপাশি যে কোন প্রয়োজনে ত্রিপুরা সরকার তাদের পাশে রয়েছে, আস্বস্থ করেছেন নীতি দেব৷ মুখ্যমন্ত্রী বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন, তাই তাঁর অবর্তমানে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই তিনি এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জায়া৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top