News Flash

  • Home
  • Uncategorized
  • দলবদ্ধ ধর্ষণ : দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে শাসক-বিরোধী উভয়েই
Image

দলবদ্ধ ধর্ষণ : দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে শাসক-বিরোধী উভয়েই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজনৈতিক আলোড়ন দেখা দিয়েছে৷ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি শাসক-বিরোধী উভয়েই চেয়েছে৷ রাতের শহর আগরতলায় মহিলাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি এবং সারা ভারত আইনজীবী সংগঠন৷ এদিন নারী সমিতি আগরতলায় ওই ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে সভা করেছে৷ সভা শেষে নারী সমিতির প্রতিনিধিরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছে৷এদিকে, বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটিও ওই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চেয়েছে৷


আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী বলেন, বর্বরোচিত ওই ধর্ষণের ঘটনায় নিন্দা জানানোর কোন ভাষা খুঁজে পাচ্ছি না৷ তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে৷ বাকিদেরও অবিলম্বে গ্রেপ্তার করা হোক, ওই দাবি জানাচ্ছি৷ তিনি বলেন, একজন দোষিকেও ছেড়ে দেওয়া যাবে না৷ কোন রাজনৈতিক দল বিচার না করে ব্যবস্থা নিতে হবে৷ নবেন্দুবাবু দোষীদের কঠোরতম শাস্তি হোক, দাবি জানিয়েছেন৷


এদিন নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী রমা দাস বলেন, বর্বরোচিত ধর্ষণের ঘটনা ত্রিপুরাকে কলংকিত করেছে৷ তাই, ওই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি৷ তিনি বলেন, নির্যাতিতা মহিলার খোঁজ খবর নিয়েছি৷ তারা অত্যন্ত গরিব, ফলে চিকিৎসার সমস্ত ব্যয়ভার ত্রিপুরা সরকারকে বহন করার দাবি জানাচ্ছি৷ তাঁর কথায়, ত্রিপুরায় নারীরা নিরাপদ নন৷ এ-জন্যই ওই মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন৷ তার দাবি, ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তায় পুলিশের আরও কঠোর ভূমিকা নিতে হবে৷ এদিন তিনি আরও দাবি জানান, ওই ধর্ষণের ঘটনায় তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না হয়, পুলিশের তা সুনিশ্চিত করতে হবে৷


এদিকে, নারী সমিতির কার্যকরী সভানেত্রী কৃষ্ণা রক্ষিত বলেন, ওই ধর্ষণের মামলায় তদন্তে তদন্তকারী অফিসার কি রিপোর্ট দেন তার উপর সমস্ত কিছু নির্ভর করছে৷ তাঁর অভিযোগ, পুলিশের উপর চাপ রয়েছে জামিন যোগ্য ধারায় মামলা নেওয়ার জন্য৷ তিনি বলেন, থানায় পুলিশ কর্মীরা ধর্ষিতাকে সাহায্য করার বদলে তাড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দাজনক৷ ওই সমস্ত বিষয় নিয়েই আজ পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেছি, বলেন তিনি৷


এদিন সারা ভারত আইনজীবী সংগঠনের পক্ষ থেকেও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ সংগঠনের সদস্যদের বক্তব্য, ওই ধর্ষণের ঘটনায় এক যান দোষিকেও রেহাই দেওয়া যাবে না৷ প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে ওই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হোক৷ সংগঠনের সদস্যরা জানিয়েছেন, প নির্যাতিতাকে বিনা পয়সায় আইনি সহায়তা দিতে তাঁরা প্রস্তুত৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top