News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে জঙ্গলে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
Image

মুঙ্গিয়াকামীতে জঙ্গলে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই জেলার অধীন মুঙ্গিয়াকামী এলাকায়৷ বুধবার সকালে রেল লাইনের ধারে জঙ্গলে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ স্থানীয় জনগনের কাছ থেকে খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ, আরপিএফ এবং দমকল বাহিনী ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরিচয় এখনও শনাক্ত হয়নি৷ তাই, তার দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

এদিকে, ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বে পড়েছে পুলিশ৷ কারণ, তাকে খুন করা হয়েছে, নাকি ট্রেনের ধাক্কায় অথবা বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে তা এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ৷ স্থানীয়দের বক্তব্য, আজ সকালে কাজে যাওয়ার সময় রেল লাইনের ধারে জঙ্গলে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম৷ কারণ, ওই যুবক এই এলাকার বলে মনে হয়নি৷ ফলে, তার মৃতদেহ ওই স্থানে কীভাবে এসেছে, সে-বিষয়টি যথেষ্ট চিন্তার বলেই স্থানীয়দের মনে হচ্ছে৷

জনৈক উপজাতি এলাকাবাসীর কথায়, ওই এলাকা খুবই নির্জন এবং সচরাচর কারোর আনাগোনা থাকে না৷ ফলে, ওই যুবককে খুন করে ওখানে ফেলে রেখে যাওয়া অস্বাভাবিক নয়৷ তবে, ওই যুবক আত্মহত্যা করেছেন কিনা সেই বিষয়টিও উড়িয়ে দেওয়ার নয় বলে দাবি তাদের৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ জানিয়েছে, তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জিআরপিএফ৷ তদন্ত রিপোর্ট হাতে এলে প্রয়োজনে মামলটি নেবেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top