News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : তিহার জেলে ক্রিশ্চিয়ান মিশেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইল সিবিআই
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : তিহার জেলে ক্রিশ্চিয়ান মিশেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইল সিবিআই

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তির মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে তিহার জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে মঙ্গলবার নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তের স্বার্থে ক্রিশ্চিয়ান মিশেলের স্বাক্ষর ও হস্তাক্ষরের নমুনাও চেয়েছে সিবিআই। এই আবেদনের শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর। অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলকে ২০ সেপ্টেম্বর আদালতেও তোলা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

মিশেলের বিরুদ্ধে করা অভিযোগ গুরুতর বলে পর্যবেক্ষণ করে এর আগে ৭ সেপ্টেম্বর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লির একটি আদালত। গত বছর দুবাই থেকে হস্তান্তরিত করা হয়েছিল মিশেলকে এবং বর্তমানে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তিতে দুর্নীতির অভিযোগে তিহার জেলে রাখা হয়েছে অভিযুক্তকে। এই চুক্তিতে “মধ্যস্থতাকারী” হিসাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে সিবিআই এবং অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগের তদন্ত করছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top