News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপূর্বের আর্থ-সামাজিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার কাজ করছে : কাঠারিয়া
Image

উত্তরপূর্বের আর্থ-সামাজিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার কাজ করছে : কাঠারিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ উত্তর-পূর্বাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার কাজ করছে, দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় দফতরের রাষ্ট্রমন্ত্রী রতনলাল কাঠারিয়া৷ তাঁর দাবি, এই অঞ্চলকে দেশের মধ্যে শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য৷


প্রসঙ্গত, ধলাই জেলার আমবাসা টাউন হল-এ রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনায় সোমবার এক সামাজিক অধিকারিতা শিবির অনুষ্ঠিত হয়৷ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ কৃত্রিম অঙ্গ উৎপাদন নিগমের উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসনের সহযোগিতায় বিপিএলভুক্ত প্রবীণ নাগরিকদের বিভিন্ন ধরনের জীবন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি ও সামাজিক ন্যায় দফতরের রাষ্ট্রমন্ত্রী রতনলাল কাঠারিয়া৷

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতিকুমার ত্রিপুরা এবং রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, অতিরিক্ত জেলাশাসক তথা ভারপ্রাপ্ত জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল প্রমুখ৷


অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় জলশক্তি ও সামাজিক ন্যায় দফতরের রাষ্ট্রমন্ত্রী রতনলাল কাঠারিয়া বলেন, গরিব মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় ১৩০টি যোজনা রূপায়ণ করছে৷ এর মধ্যে এটি অন্যতম৷ উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার গুরুত্ব সহকারে কাজ করছে৷ তাঁর কথায়, এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব প্রবীণ নাগরিকবৃন্দ বিশেষ উপকৃত হচ্ছেন৷ সে-জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ তাঁর দাবি, আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০-তম জন্মজয়ন্তীতে সারা ভারত উন্মুক্ত শৌচকর্ম-মুক্ত হয়ে যাবে৷ তিনি প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান৷ ত্রিপুরার উন্নতির জন্য যথাসাধ্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী৷


অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, সমাজে প্রবীণ ব্যক্তিরা আমাদের গর্ব৷ তাই নতুন প্রজন্মের কাছে তাঁদেরকে যত্ন সহকারে দেখাশুনা করার জন্য অনুরোধ করেন তিনি৷ তাঁর কথায়, প্রবীণরা সমাজ বা পরিবারের বোঝা নন৷ তাঁদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন রয়েছে, দাবি করেন তিনি৷


এদিকে, সাংসদ রেবতিকুমার ত্রিপুরা বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যর প্রতি বিশেষভাবে নজর দিয়েছে৷ তার জন্যই আজ এই অনুষ্ঠান৷ তাই তিনি সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের মন্ত্রীকে ধন্যবাদ জানান৷ তাঁর দাবি, ধলাই জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে কীভাবে উন্নয়ন করা যায় তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণে জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা পরিদর্শক জ্যোর্তিময় দেবনাথ বলেন, ভারতবর্ষে ৬৮টি জেলায় এই রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা চালু আছে৷ ত্রিপুরায় দুটি জেলায় এই প্রকল্প চালু আছে৷ এর মধ্যে ঊনকোটি এবং ধলাই জেলা৷ তিনি বলেন, ২০১৭ সালের অক্টোবর থেকে স্ক্রিনিং করে জেলায় মোট ১,১৫৮ জনকে এই জীবন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেন এলিমকো সেনগুপ্ত৷ শিবিরে ধলাই জেলার আটটি ব্লক এবং কমলপুর নগর পঞ্চায়েত, আমবাসা পুর পরিষদ এলাকা থেকে ১,১৫৮ জন বিপিএলভুক্ত প্রবীণ নাগরিককে মোট ৩,০৩৮টি জীবন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রবীণ নাগরিকদের হাতে সামগ্রীগুলি তুলে দেন৷ শ্রবণযন্ত্র, ক্রাচ এলবো, ওয়াকিং স্টিক, হুইল চেয়ার, ট্রাইপট ইত্যাদি সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top