News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের রেল মানচিত্র থেকে মুছে যাচ্ছে নদীয়াপুর স্টেশন
Image

দেশের রেল মানচিত্র থেকে মুছে যাচ্ছে নদীয়াপুর স্টেশন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাট মহকুমার অধীন নদিয়াপুর রেল স্টেশন ক্রমশ দেশের রেল মানচিত্র থেকে মুছে যেতে বসেছে৷ হাবভাব দেখে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসছেন৷


কয়েক দশক আগে উত্তরপূর্ব সীমান্ত রেলের অধীনে ত্রিপুরার অন্যান্য রেল স্টেশনের পাশাপাশি কুমারঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করে নদীয়াপুর স্টেশন স্থাপিত হয়েছিল৷ ত্রিপুরার রাজধানী আগরতলায় রেল যোগাযোগের আগে প্রথমে মিটারগেজ চালু থাকলেও বর্তমানে তা ব্রডগেজে রূপান্তরিত হয়েছে৷ তবে তখন রেল পরিষেবা কুমারঘাট পর্যন্তই সীমিত ছিল৷ ফলে নদিয়াপুর স্টেশনটির গুরুত্ব ছিল অসীম৷


সম্প্রতি মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ায় কালের যাঁতাকলে ঐতিহ্যবাহী ওই রেলওয়ে স্টেশনটি নানা কারণে ধুঁকতে শুরু করেছে৷ সংস্কারের অভাবে আজ নদিয়াপুর প্ল্যাটফর্মটি দস্তুরমতো ভুতুড়ে আড্ডাখানায় পরিণত হয়েছে৷ স্টেশন মাস্টার ছাড়াই বছরের পর বছর ধরে চলছে রেলওয়ে স্টেশনটি৷ সবকিছু জেনেও রেল কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন৷ স্টেশনটিতে বর্তমানে একদিকে যেমন নেই রাস্তাঘাটের সুবন্দোবস্ত, অন্যদিকে নেই পানীয় জলের সুব্যবস্থা-সহ যাত্রীদের বসার আসন৷ পরিচর্যার অভাবে গোটা স্টেশন চত্বরে গজিয়ে উঠেছে আগাছা আর জঙ্গল৷ সন্ধ্যা হলেই সমাজদ্রোহীদের আখড়ায় পরিণত হয় এক সময়ের ঐতিহ্যবাহী এই স্টেশনটি৷


শুধু তা-ই নয়, পুরো স্টেশনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য মদের বোতল৷ বিষয়টি নিয়ে এলাকাবাসী এবং যাত্রীরা বার-কয়েক রেলের ওপর মহলে লিখিত নালিশ জানালেও ফল শূন্য৷ এলাকার জনগণের আরও অভিযোগ, ত্রিপুরার প্রবেশদ্বার তথা অসম-ত্রিপুরা সীমান্তঘেঁষা উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি ও ধর্মনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে অবস্থিত এই নদিয়াপুর রেলওয়ে স্টেশনটি শুরুতে খুব জাঁকজমকপূর্ণ ছিল৷ প্রায় দশ হাজার মানুষের ভরসাস্থল ছিল স্টেশনটি৷ থাকতেন স্টেশন মাস্টার থেকে শুরু করে জিআরপিএফ, পোর্টার ও অন্যান্য রেলকর্মীরা৷ তাছাড়া এই স্টেশনে ছিল একটি গুদামও৷ ছিল পর্যাপ্ত স্টাফ কোয়ার্টারও৷


স্টেশনের পাশেই রয়েছে নদিয়াপুর, কালাছড়া, উত্তর হুড়ুয়া, গৌরীপুর ও লক্ষ্মীনগর গ্রাম৷ এখানকার প্রায় শতাদিক গ্রামবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে রেল৷ সম্প্রতি আচমকা নদিয়াপুর রেল স্টেশন থেকে স্টেশন মাস্টার, জিআরপিএফ ও সকল রেল কর্মীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷ ফলে শতাব্দিপ্রাচীন নদীয়াপুর রেল স্টেশনটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ার মুখে৷ এমন সংকটে যাত্রীদের কথা মাথায় রেখে এখানে স্থানীয় এক ব্যক্তি বেসরকারিভাবে রেলের টিকিট সংগ্রহ করে বিক্রি করছেন বলে জানা গেছে৷ নানান সমস্যার যাঁতাকলে নিত্যযাত্রীদের দুর্দশা চরমে ঠেকেছে৷ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওই রেল স্টেশনে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য স্থানীয় জনগণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম এবং রেলমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top