News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচন মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী
Image

উপনির্বাচন মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ প্রয়াত বিধায়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই৷ ত্রিপুরায় বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে প্রত্যয়ের সুরে এ-কথা বলেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার৷ তাঁর দাবি, রেকর্ড বজায় রেখে প্রচুর ভোটের ব্যবধানে জয় নিশ্চিত৷
বুধবার আগরতলার ড্রপগেট এলাকা থেকে সুবিশাল মিছিল করে উপনির্বাচনে বিজেপি প্রার্থী মিমি মজুমদার মনোনয়নপত্র জমা দিতে যান ৷ তাঁর সাথে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম, প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত-সহ অন্যান্যরা৷


বিজেপি প্রার্থী মিমি মজুমদার বলেন, উপনির্বাচনে জয় সম্পর্কে তিনি ১০০ শতাংশ নিশ্চিত৷ সাথে যোগ করেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের রেকর্ড ছাপিয়ে প্রচুর ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি৷ তাঁর কথায়, বাধারঘাটবাসীর সেবা করার সুযোগ পাওয়ায় তিনি আপ্লুত৷ তাঁকে বিধায়ক পদে যোগ্য মনে করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ এদিন তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, বাধারঘাট কেন্দ্রের প্রয়াত বিধায়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই৷


বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে জনজোয়ার প্রমাণ করেছে বিজেপি নির্বাচনের আগেই জয়ী হয়েছে৷ তাঁর দাবি, বাম জমানায় বাধারঘাট কেন্দ্রের প্রতি সমস্ত অন্যায়, অবিচার এবং বঞ্চনার জবাব দেবেন ভোটাররা৷
আজ বিজেপি প্রার্থী মিমি মজুমদার পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top