News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ হাজার ইয়াবা টেবলেট সহ প্রচুর মাদক উদ্ধার, ধৃত ১
Image

১০ হাজার ইয়াবা টেবলেট সহ প্রচুর মাদক উদ্ধার, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ মাদক বিরোধী অভিযানে ত্রিপুরায় ফের প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ৷ উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে শনিবার দুপুর বারোটা নাগাদ ধর্মনগরের রাজবাড়ি এলাকায় একটি দোকানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০টি ব্রাউন সুগারের কৌটা, বিলেতি মদ এবং প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ ওই অভিযানে এক নেশাকারবারিকেও আটক করেছে পুলিশ৷

উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ধর্মনগরের আনাচে-কানাচে নেশা বিরোধী অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে আজ দুপুরে ধর্মনগর থানার ওসি মিলনকান্তি দত্তকে নিয়ে রাজবাড়ি এলাকায় অভিযান চালানো হয়েছিল৷ তিনি জানান, জনৈক সঞ্জীব কালোয়ারের দোকানে হানা দিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ এসপি চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, আজ দুপুর বারোটা নাগাদ ওই দোকানে প্রচুর নেশা সামগ্রী বিক্রি করা হবে৷ ওই খবরের ভিত্তিতে পুলিশ সময়মতো দোকানে হানা দেয়৷

তিনি জানান, সঞ্জীব কালোয়ারের দোকানের পেছনেই তার বসতবাড়ি রয়েছে৷ দোকান এবং বসতবাড়িতে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল৷ ভানুপদ চক্রবর্তীর দাবি, এই অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০টি ব্রাউন সুগার ভর্তি কৌটা, বিলেতি মদ ও প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ তিনি জানান, অভিযান চলাকালীন সঞ্জীব কালোয়ার বাড়িতেই ছিল৷ পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ তবে, আরও কয়েকজন নেশাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ এসপি চক্রবর্তী বলেন, উত্তর জেলাজুড়ে এ-ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top