News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ আগুনের গ্রাসে দিল্লি এইম্স, ঘটনাস্থলে দমকলের ৩৪টি ইঞ্জিন ও এনডিআরএফ টিম, ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে
Image

ভয়াবহ আগুনের গ্রাসে দিল্লি এইম্স, ঘটনাস্থলে দমকলের ৩৪টি ইঞ্জিন ও এনডিআরএফ টিম, ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.) : ফের আগুন লাগলো দিল্লির এইমসে৷ প্রায় সাড়ে ৬ ঘন্টার টানা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে৷ দমকলের ৩৪টি ইঞ্জিন এবং ১৫০ কর্মীর চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ টিমকেও পাঠানো হয়েছিল৷ তবে, এই ঘটনায় কারও কোনো ক্ষতি হয়েছে বলে খবর মিলেনি৷

শনিবার এইমসের এমার্জেন্সি বিভাগের কাছে এক বিল্ডিংয়ে প্রথম আগুন লাগে৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩৪ টি ইঞ্জিন৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছেন৷ যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখান থেকে সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান দমকল কর্তারা৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এখনেই চিকিৎসাধীন৷ তাঁর মত হাইপ্রোফাইল রোগীকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করে হাসপাতালে কর্তৃপক্ষ৷

কলকাতার আমরির স্মৃতি ফিরল এবার দিল্লির বুকে৷ শনিবার বিকেলে এইমসের দোতলা ও তিনতলায় এমর্জেন্সি বিল্ডিংয়ে আগুন লেগে যায়৷ হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়৷ এমার্জেন্সি বিভাগের ল্যাবরেটরি, অর্থোপেডিকের বিভাগের অপারেশন থিয়েটরের সামনে দাউ দাউ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও পরিবারের লোকেরা৷ এমার্জেন্সি ওয়ার্ডের কাছে আগুন লাগে আচমকাই৷ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে৷ ঘটনাস্থলে প্রথমে ৬টি, পরে আরও ১৬টি ইঞ্জিন পাঠানো হয়৷ আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ১২টি ইঞ্জিন পাঠানো হয়৷ দমকলের মোট ৩৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে৷ প্রাথমিক তদন্ত অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে৷

তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরানোর বন্দোবস্ত করা হয়৷ এই হাসপাতালেই গত ৯ আগস্ট থেকে ভর্তি রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর মতো হাইপ্রোফাইল রোগীকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করে হাসপাতালে কর্তৃপক্ষ৷ রোগীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

দিল্লি দমকলের বিভাগের অধিকর্তা বিপিন কেন্টাল জানিয়েছেন, এইমসের আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ এখন চারিপাশ ঠান্ডা করার কাজ চলছে৷ এদিকে, ওই ঘটনায় এনডিআরএফ’র দুই টিমের ৮০ জন জওয়ান উদ্ধার কার্যে নেমেছিলেন৷ জানা গেছে, আগুন লাগায় একটি এসি মেশিন বিস্ফোরণ ঘটেছিল৷ তাতে আগুন আরও ছড়িয়ে গিয়েছিল৷ তবে, দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top