News Flash

  • Home
  • Uncategorized
  • বালি বোঝাই ট্রাক পিষে মারল পথচারীকে
Image

বালি বোঝাই ট্রাক পিষে মারল পথচারীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ চিরতরে বিদায় নিল কৌশিক৷ আর কোনদিন ফিরে আসবে না বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের কাছে৷ কৌশিক ছিল এলাকায় খুবই পরিচিত যুবক৷ সে যে চিরতরে পৃথিবী থেকে চলে গেল৷ রেখে গেল অশ্রু ভেজা বন্ধু বান্ধব সহ স্ত্রী আর ফুটফুটে একটি মেয়েকে৷ তার ইচ্ছে ছিল মেয়েকে পড়াশুনা করিয়ে বড় করে তুলবে৷

তাইতো তেলিায়ামুড়া এলাকার খাইশামঙ্গল এলাকায় আসাম রাইফেলস ক্যাম্পের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে পড়াশুনার জন্য ভর্তি করে মেয়েকে৷ মেয়ে ভালভাবে পড়াশুনা করছে৷ কল্যাণপুরের বাতেখা গ্রামে তার নিজস্ব বাড়ি হলেও সে কাজের সুবাদে থাকত আগরতলা পিসির বাড়িতে৷ শনিবার দুপুর নাগাদ আগরতলা দূর্গাবাড়ি এলাকার সন্নিকটে একটি বালু বোঝাই গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়৷ সাথে সাথে পথ চলতি লোকেরা তাকে উদ্ধার করে জিবিতে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেনে৷ ময়না তদন্ত শেষে রবিবার তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহ কল্যাণপুরে নিয়ে আসা হলে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top