News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে বিবস্ত্র করে মারধোর পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

গৃহবধূকে বিবস্ত্র করে মারধোর পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ কৈলাসহরের তিলকপুর গ্রামের এক গৃহবধূকে বিবস্ত্র করে মারধোর করে তিলকপুর গ্রামেরই এক যুবক৷ পরবর্তী সময়ে আক্রান্ত মহিলা কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ করলেও আজ অব্দি মহিলা থানা আসামীকে গ্রেপ্তার করেনি৷ উল্টো মহিলা থানার ও সি অর্পনা দেবনাথ আক্রান্ত মহিলার সাথে দুর্ব্যবহার করে এবং মামলাও নিতে চায়নি৷ এছাড়া গত তেইশ জুলাই কৈলাসহরের হালাই ছড়া গ্রামে শিবের মূর্তি ভেঙে দেয় রাতের অন্ধকারে৷ যেসব যুবক মূর্তিটি ভেঙে দেয় এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে৷


কৈলাসহরের আর.কে.আই সুকলে সংখ্যালঘু তিনজন ছাত্র সুকলে তকি পরে আসায় যে বিতর্ক তৈরী হয় তাতে শহর এলাকায় খানিকটা অশান্তি তৈরি হয়৷ কৈলাসহর বিভিন এলাকায় মহিলাদের উপর আক্রমনকারীদের মহিলা থানার ও.সি অর্পনা দেনাথ গ্রেপ্তারও করে না এবং প্রায় ক্ষেত্রেই ও.সি অর্পনা দেবনাথ থানায় মামলা গ্রহণ করে না বলে জানান হিন্দু জাগরন মঞ্চের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি উত্তম দে৷ সোমবার দুপুরে এসব দাবী নিয়ে হিন্দু জাগরন মঞ্চের কৈলাসহর মহকুমা কমিটি কৈলাসহরের মহকুমা শাসক ডা. বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করে৷ ডেপুটেশনের নেতৃত্বে দিলেন রাজ্য কমিটির সভাপতি উত্তম দে, উনকোটি জেলা কমিটির সভাপতি দুলাল দাশ, জেলা কমিটির সদস্য অজয় দাশ, শ্যামল সরকার সহ আরোও অনেকে৷


ডেপুটেশন দেওয়ার পূর্বে শ্রীরামপুর এলাকা থেকে কয়েকশো যুবক-যুবতী প্রায় পাঁচ কিমি রাজপথ পায়ে হেঁটে কৈলাসহর মহকুমা শাসকের অফিসের সামনে আসে মিছিল করে৷ অসিরে সামনে থেকে দল জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক ডা. বিশাল কুমারের নিকট ডেপুটেশনে মিলিত হয়৷ মহকুমা শাসক ডেপুটেশনকারীদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ খুব শীঘ্রই দাবিগুলির ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top