News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকান্দির কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ শিলচরে, উদ্ধার বদরপুরে, নিজের রক্ত দিয়ে পীড়িতাকে বাঁচালেন পুলিশকর্মী
Image

পাথারকান্দির কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ শিলচরে, উদ্ধার বদরপুরে, নিজের রক্ত দিয়ে পীড়িতাকে বাঁচালেন পুলিশকর্মী

করিমগঞ্জ (অসম), ২৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুরে উদ্ধার হয়েছে পাথারকান্দি থানাধীন আসলকান্দি গ্রামের নিখোঁজ জনৈক কিশোরী। শিলচরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল। মঙ্গলবার রাতে কিশোরীকে বদরপুর টাউন কমিটি অফিসবাড়ির ভূমিতল থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গেছে, খবর পেয়ে বদরপুর থানার পুলিশ গতকাল রাত প্রায় ৯-টা নাগাদ টাউন কমিটির অফিসবাড়ির ভূমিতল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণের জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে করিমগঞ্জের সিভিল হাসপাতালে রেফার করেন। অপর্যাপ্ত রক্তক্ষরণের ফলে তার শারীরি অবস্থার অবনতি হলে রক্তের দরকার হয়। তখন বদরপুর থানার এএসআই মণিরুল ইসলাম নিজের রক্ত দিয়ে মানবিকতার নজির স্থাপন করে কিশোরীর প্রাণ বাঁচান।

পুলিশের কাছে ধর্ষিতা কিশোরী বয়ান দিয়ে বলেছে, তার রুমা বেগম (ছদ্মনাম)। বাড়ি পাথারকান্দি থানা এলাকার আসলকান্দি গ্রামে। সোমবার সে বারইগ্রাম মামার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু কতিপয় দুষ্কৃতী তাকে জবরদস্তি একটি অলটো গাড়িতে উঠিয়ে শিলচরে নিয়ে যায়। সেখানে তাকে তারা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। সেখান থেকে পালিয়ে সে মঙ্গলবার শিলচর থেকে করিমগঞ্জগামী একটি ট্র্যাভেলারে ওঠে বদরপুর পৌঁছে। এখানে এসে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে টাউন কমিটির অফিসের বারান্দায় বসে। এর পর আর কিছু বলতে পারে না। সংজ্ঞা হারিয়ে ফেলে। 

তদন্তকারী পুলিশ অফিসার জানান, গতকাল রাতে কতিপয় প্রত্যক্ষদর্শী সেখানে একটি কিশোরী সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে বলে থানায় খবর দেন। খবর পেয়ে তাঁরা গিয়ে রুমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

এদিকে মেয়ে মামার বাড়ি গিয়ে পৌছেনি শুনে রুমানার মা বাবা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও মেয়ের হদিশ না পেয়ে গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের শরণাপন্ন হন তাঁরা। পরের দিন অর্থাৎ মঙ্গলবার এক অজ্ঞাতপরিয় ব্যক্তি ফোনে রুমার বাবাকে জানায়, তাদের মেয়েকে শিলচরের এক চা স্টলে দেখা গিয়েছে। এই খবর শুনে মাথায় বাজ ভেঙে পড়ার উপক্রম রুমার মা বাবার। ইতিমধ্যে বদরপুর পুলিশের কাছ থেকে তাদের মেয়ে উদ্ধারের খবর পেয়ে আজ সকালে তারা করিমগঞ্জ এসেছেন।

ভুক্তভোগী রুমার বক্তব্যের ওপর ভিত্তি করে পুলিশ দুষ্কৃতীদের ধরতে তালাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে। তার বাবার কাছে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল তাকেও খুঁজছে পুলিশ।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top