News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে ধস বিধবস্ত অংশে যাত্রীবাহী ট্রেন চালাতে হবে ঘণ্টায় ১০ কিমি বেগে, কড়া নির্দেশ
Image

পাহাড় লাইনে ধস বিধবস্ত অংশে যাত্রীবাহী ট্রেন চালাতে হবে ঘণ্টায় ১০ কিমি বেগে, কড়া নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷  লামডিং-বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুর ও নিউহারাঙ্গাজাও-এর মধ্যবর্তী ধস বিধবস্ত ১১০/৪.৫ কিলোমিটার অংশে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার৷ যাত্রী সুরক্ষায় এই নির্দেশ অবশ্যই পালন করতে বলা হয়েছে৷ আটদিন পর শনিবার লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে৷

তবে ওই রুটে যাত্রাবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এদিন শিলচর থেকে কোনও ট্রেন চলাচল করেনি৷ কেবল আগরতলা থেকে বেঙ্গালুরু পর্যন্ত হামসফর এক্সপ্রেস ও আগরতলা থেকে শিয়ালদহ এবং শিয়ালদহ থেকে আগরতলা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শনিবার ধস বিধবস্ত এলাকা নির্বিঘ্নে পার হয়ে যায়৷ তিনটি ট্রেনই ১০ কিলোমিটার গতিবেগে নিউহারাঙ্গাজাও- জাটিঙ্গা লাপুরের ধস বিধবস্ত এলাকা পার হয়েছে৷ শুধু যাত্রীবাহী ট্রেন নয়, এই অংশ দিয়ে মালগাড়ি চলাচলের উপরও গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার৷

এদিকে শনিবার রাত সাড়ে দশটায় আগরতলা থেকে দেওঘরের উদ্দেশে যাত্রা করবে দেওঘর এক্সপ্রেস৷ তবে রবিবার থেকে পাহাড় লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠবে বলে জানানো হয়েছে৷ আজ রাত নির্ধারিত সূচি অনুযায়ী ১০.৫৫ মিনিটে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশে যাত্রা করবে গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার৷ রবিবার নির্ধারিত সূচি অনুসারে সকাল ৭ টায় শিলচর থেকে শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি যাত্রা করবে গুয়াহাটির উদ্দেশে৷ শনিবার সকালে শিয়ালদহ থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়েছে তা রবিবার বিকেলে শিলচর গিয়ে পৌঁছবে৷ তাছাড়া রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস৷

উল্লেখ্য গত ১২ জুলাই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে বৃষ্টির দরুন নিউহারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী স্থানে ১১০/৪.৫ কিলোমিটার অংশে ১০০ মিটার এলাকা জুড়ে রেলট্র্যাকের নীচ থেকে মাটি-পাথর ধুয়ে নিয়ে যাওয়ার ফলে পাহাড় লাইনে গত এক সপ্তাহ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল৷ তবে রেলমন্ত্রকের চাপে প্রায় ৫০০ রেলকর্মী দিনরাত কাজ করে রেল লাইন মেরামতি করার পর ১৮ জুলাই রাত ৮-টা ৫ মিনিটে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার পর প্রথমে পরীক্ষামূলক ভাবে ইঞ্জিন ও পরে মালগাড়ি চালানো হয়৷ শুক্রবার পুরোদিনে নয় দশটি মালগাড়ি চলাচল করে৷ তার পর রাজধানী ও ত্রিবান্দ্রম এক্সপ্রেস ট্রেনের রেক আগরতলা ও শিলচর নিয়ে যাওয়া হয়৷ উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে, রবিবার থেকে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে সব কয়টি ট্রেনের যাত্রা স্বাভাবিক হয়ে উঠবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top