News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিসাইডিং অফিসারের দায়িত্বে সাংসদ!
Image

প্রিসাইডিং অফিসারের দায়িত্বে সাংসদ!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ জেলা পরিষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ রেবতী ত্রিপুরাকে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বিষয়ে সাংসদ রেবতি ত্রিপুরা এবং রাজ্য নির্বাচন কমিশনের সচিব কিছুই জানেননা৷ গত ১১ জুলাই জিলা পরিষদের রিটানিং অফিসার পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ সন্দীপ মহাত্মে এক নিযুক্তি পত্র জারি করে সাংসদ রেবতি ত্রিপুরাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছেন৷ মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে তাঁর কার্যস্থল হিসেবে নিযুক্তি পত্রে উল্লেখ করা হয়েছে৷ আগামী ২৭ জুলাই জিলা পরিষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনে প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করার জন্যও সাংসদ রেবতি ত্রিপুরাকে আদেশ করেছেন জিলা পরিষদের রিটানিং অফিসার৷ শুধু তাই নয়, নির্বাচনী প্রশিক্ষনে আগামী ১৫ জুলাই সকাল ১০.৩০ মিনিটে পুরাতন আগরতলার খয়েরপুরস্থিত দালুরা গ্রাম পঞ্চায়েতের গীত বিতানে কমিউনিটি হলে সাংসদ রেবতি ত্রিপুরাকে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

এই নিযুক্তিপত্রকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ তবে, নিযুক্তিপত্রে একটি মোবাইল নম্বর উল্লেখ থাকায় সাংসদ রেবতি ত্রিপুরাকেই প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি করা হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কারণ, ওই মোবাইল নম্বরটি সাংসদ রেবতি ত্রিপুরা ব্যবহার করেন৷ ওই নম্বরে যোগাযোগ করে তার প্রমাণ মিলেছে৷ এ বিষয়ে সাংসদ রেবতি ত্রিপুরার কাছে জানতে চাওয়া হলে তিনি অবগত নন বলে জানিয়েছেন৷ পাশাপাশি তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ অবাক করার বিষয় হল রাজ্য নির্বাচন কমিশনও এই নিযুক্তিপত্র সম্পর্কে কিছুই জানেনা৷ কারণ, সাংসদ রেবতি ত্রিপুরাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিযুক্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য্য অবগত নন বলে জানিয়েছেন৷ তবে, জিলা পরিষদের রিটানিং অফিসার সন্দীপ মহাত্মের সাথে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ ফলে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জিলা পরিষদে সাংসদকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি নিয়ে সংশ্লিষ্ট শীর্ষ আধিকারীকের স্পষ্টিকরণ মিলেনি৷ ফলে, এ বিষয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top