News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক ব্যর্থতার নগ্ণ নজীর, অস্ত্র আইনে ধৃত দুই আসামী সাব্রুম জেল থেকে ফের পালাল
Image

প্রশাসনিক ব্যর্থতার নগ্ণ নজীর, অস্ত্র আইনে ধৃত দুই আসামী সাব্রুম জেল থেকে ফের পালাল

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২২ জুন ৷৷ প্রশাসনিক ব্যর্থতার নগ্ণ নজীর স্থাপন হয়েছে রাজ্যে৷ পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরো ফিল্মি কায়দায় জেলের পাচিল টপকে এক কয়েদী নিজেও পালিয়েছে৷ সাথে আরেক কয়েদীকেও নিয়ে গিয়েছে৷ দুইজনই অস্ত্র তৈরির পান্ডা৷ এই ঘটনায় রাজ্য পুলিশকে আবারও কলঙ্কিত করেছে৷

পুলিশ জানিয়েছে, দক্ষিণ জেলার সাব্রুম মহকুমায় জেলের পাচিল টপকে পালিয়েছে ছোট শাকবাড়ীর বাসিন্দা স্বর্ণ কুমার ত্রিপুরা এবং বাংলাদেশের সোনাইছড়ির বান্দরবন এলাকার বাসিন্দা জুয়েল ত্রিপুরা৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে৷ পুলিশের কথায়, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বর্ণ কুমার ত্রিপুরা তার সাথি জুয়েল ত্রিপুরাকে সঙ্গে নিয়ে জেলের পাচিল টপকে পালিয়েছে৷

এ-বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলের রক্ষী জানিয়েছেন, পুরো ফিল্মি কায়দায় পাচিল টপকে পালিয়েছে দুই কয়েদী৷ তিনি বলেন, জেলে কড়া নিরাপত্তা সত্বেও সকলের চোখে ধুলো দিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তাঁর কথায়, কয়েদীদের জন্য ব্যবহৃত কম্বল ছিড়ে তা দড়ির মতো পাঁকানো হয়েছিল৷ ওই দড়ি জেলের একটি বালতির তোড়া খুলে তা দিয়ে হুক বানিয়ে জেলের উচু পাচিলের উপর বিদ্যুৎ পরিবাহী তারে সেই হুক আটকে সম্পূর্ণ সিনেমার কায়দায় পালিয়ে গেল দুই কয়েদী৷

প্রসঙ্গত, গত ১ জুন শাকবাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে পুলিশ পিস্তল, কার্তুজ এবং বিভিন্ন আপত্তিকর জিনিষ সহ তাদের গ্রেপ্তার করেছিল৷ স্বর্ণ কুমার ত্রিপুরা ও জুয়েল ত্রিপুরার সাথে আরো একজন অস্ত্র তৈরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল৷ তার নাম বাহাদুর ত্রিপুরা৷ আজ অবশ্য, তাদের সাথে বাহাদুর ত্রিপুরা জেল থেকে পালাতে পারেনি৷

পুলিশ জানিয়েছে, স্বর্ণকুমার ত্রিপুরার এক পুলিশ কর্মী খুনের সাথে যুক্ত থাকার ঘটনায় ২০১৪ সালে ধরা পড়েছিল এবং বিচারে তার জেল হয়েছিল৷ কিন্তু, ২০১৬ সালে স্বর্ণকুমার ত্রিপুরা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিল৷ ওই সময়ও তার সাথে এক জন আসামী ছিল৷ প্রায় আড়াই বছর পর ঘটনাচক্রে শাকবাড়িতে অস্ত্র তৈরির কারখানায় তাকে পুলিশ গ্রেপ্তার করে৷ কিন্তু, ফের হাত ফসকে বেরিয়ে গেল স্বর্ণকুমার ত্রিপুরা৷ এই ঘটনায় জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে কয়েদী কিভাবে পালিয়ে গেল তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ জেল পুলিশরা আদৌ দায়িত্ব সম্পর্কে সচেতন কিনা তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷

প্রসঙ্গত, রাজ্য পুলিশের ব্যর্থতার বহু নজীর রয়েছে৷ পুলিশের হাত ফঁসকে বিভিন্ন সময়ে কয়েদিদের পালানোর ঘটনা রাজ্যের পুলিশী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বারে বারে৷ তদন্তে গাফিলতি এবং দুর্বল চার্জশিট তৈরির হাজারো অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, রাজ্যে সাজার হার সারা দেশের তুলনায় সর্বনিম্ন হওয়ার ক্ষেত্রে ঢিলেঢালা পুলিশী ব্যবস্থা সর্বাঙ্গে দায়ি৷ সাব্রুমের ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে পুলিশ কতটা অসর্তক হয়ে দায়িত্ব পালন করেন৷ কারণ, সাব্রুম জেল থেকে কয়েদিদের পালানোর ঘটনা দীর্ঘ সময়ের পরিকল্পনার ফল তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ জেলরক্ষীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে কয়েকদিন ধরেই জেলের ভেতরে কয়েদিরা পরিকল্পনা করছিল৷ অথচ, জেল পুলিশ ঘুনাক্ষরেও তা টের পাননি, তা অত্যন্ত লজ্জাজনক বিষয়৷ জেলের উচু দুর্গ ভেদ করে কয়েদিরা প্রমাণ করে দিয়েছেন, জেল পুলিশকে ফাঁকি দেওয়া কঠিন কাজ নয়৷ সমালোচকদের মতে, পূর্বে পালানোর অভিজ্ঞতা সম্পন্ন কয়েদি স্বর্ণ ত্রিপুরার দিকে নজরদারিতে জেল পুলিশের গাফিলতির ঘটনায় কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত৷ কারণ, জননিরাপত্তায় নিয়োজিত রক্ষকদের এ ধরনের খামখেয়ালিপনা মাশুল গুনতে হবে সাধারণ নাগরিকদের৷ সমালোচকরা মনে করেন, এই অপরাধ ক্ষমার অযোগ্য৷ ফলে, স্বরাষ্ট্রদপ্তর এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলেই ধারনা করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top