News Flash

  • Home
  • Uncategorized
  • দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ ছাড়া অতিরিক্ত ২৫টি এমবিবিএস আসনের অনুমোদন দিয়েছে কেন্দ্র : মুখ্যমন্ত্রী
Image

দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ ছাড়া অতিরিক্ত ২৫টি এমবিবিএস আসনের অনুমোদন দিয়েছে কেন্দ্র : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷৷ দরিদ্র কল্যাণে কেন্দ্রীয় সরকার কতটা আন্তরিক তার উদাহরণ তুলে ধরেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ ছাড়া অতিরিক্ত ২৫টি এমবিবিএস আসনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই সুযোগ গ্রহণ করতে পারবেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবারস্থিত জেলা হাসপাতালের ট্রমা কেয়ার ফেসিলিটি সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করে এ-কথা বলেন তিনি৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সব এলাকায় জনগণ যাতে স্বাস্থ্য পরিষেবার সমান সুুযোগ পান সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ শুরু করেছে৷ বিশেষ করে গ্রামীণ এলাকা সহ মহকুমা, জেলা সদরেও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার দৃষ্টি দিয়েছে৷

তাঁর কথায়, ট্রমা কেয়ার ফেসিলিটি একটি ন্যাশনাল প্রজেক্ট৷ কেন্দ্রীয় সরকারের ৯০ শতাংশ এবং রাজ্য সরকারের ১০ শতাংশ অংশীদারিত্বে জাতীয় সড়কের পাশে এই সেন্টার করা হয়৷ তিনি বলেন, দেশের পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্প চালু করেছিলেন৷ মূল উদ্দেশ্য ছিলো, জাতীয় সড়কে কোনও দুর্ঘটনা হলে যাতে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সহসাই সঠিক চিকিৎসা ব্যবস্থা দিয়ে সুুস্থ করে তোলা যায়৷ তিনি বলেন, দেশে উন্নত জাতীয় সড়ক ব্যবস্থা চালু করে ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সরকার৷ পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সময়ে এই কাজে আরও গতি আসে৷

তাঁর কথায়, রাজ্যে দীর্ঘদিন ১টি মাত্র জাতীয় সড়কের কারণে জনগণের ব্যাপক অসুুবিধা হতো৷ বিশেষ করে বর্ষাকালে জাতীয় সড়কে ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে থাকতো৷ এর প্রভাব রাজ্যের জনগণের উপর পড়তো৷ কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার আসার পর জাতীয় সড়কের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে৷ এর ফলে আগরতলা থেকে সাব্রুম জাতীয় সড়ককে প্রশস্ত ও উন্নত করা হয়েছে এবং এই কাজ খুব অল্প সময়ে সম্পন্ন করা গেছে৷ তার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিকে ধন্যবাদ জানিয়েছেন৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে কেন্দ্রীয় সরকার খোয়াই, কুমারঘাট, চুড়াইবাড়ি হয়ে বিকল্প জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে৷ এই কাজ আরও আগেই করা উচিত ছিলো৷ কিন্তু তৎকালীন রাজ্য সরকারের রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি আগ্রহ ছিলো না৷ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জাতীয় সড়কে গাড়ি চালানোর সময় রাজ্যের জনগণকে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান৷ অভিভাবকদেরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি৷

প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার সংরক্ষণ ছাড়া ত্রিপুরা রাজ্যের দরিদ্র জনগণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ২৫টি এমবিবিএস কোর্সের আসন অতিরিক্ত বরাদ্দ করেছেন৷ তার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, এখন দরিদ্র অংশের ছাত্রছাত্রীরা ডাক্তারি পড়তে পারবে৷ মুখ্যমন্ত্রী এই ট্রমা কেয়ার ফেসিলিটি সেন্টারটি নির্মাণের যে লক্ষ্যমাত্রা রয়েছে তার আগেই কাজ সম্পন্ন করার জন্য পূর্ত দপ্তরকে নির্দেশ দেন৷ সময়ের কাজ সময়ে শেষ করলে সরকারি খরচ সাশ্রয় হয়৷ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সময়ের কাজ সময়ে শেষ করে দেশের জনগণের জন্য বহু জনকল্যাণমুখী প্রকল্প নির্ধারিত বাজেটের মধ্যে চালু করে দেখিয়েছেন৷ বর্তমান রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করছে৷

তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে বিশেষ করে রাজ্য সরকারের যে লক্ষ্য রয়েছে তা হলো তিন বছরের মধ্যে রাজ্যকে মডেল স্টেটে রূপান্তরিত করা৷ তারজন্য দেশের প্রধানমন্ত্রী খবই আন্তরিক৷ রাজ্যে নতুন সরকার আসার পর খব অল্প সময়ের মধ্যে রাজস্ব সংগ্রহ ৯.৮ শতাংশ থেকে ২৬ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে৷ এটা সম্ভব হয়েছে রাজ্যের জনগণ, বিধায়ক ও মন্ত্রীদের প্রচেষ্টার ফলে৷ ত্রিপুরা ধীরে ধীরে মডেল স্টেটের দিকে এগিয়ে যাচ্ছে৷ গোমতী নদীতে ছোট জলবন্দর চালু করা হবে৷ ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ সিদ্ধান্ত হয়েছে গোমতী নদীতে ড্রেজিং করে অস্থায়ীভাবে বন্দর চালু করা হবে খব শীঘই৷ পাশাপাশি স্থায়ীভাবে বন্দর নির্মাণের কাজ চলতে থাকবে৷

মুখ্যমন্ত্রী বলেন, সরকার রাজ্যের সাঁইত্রিশ লক্ষ জনগণের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এই সরকার সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই নীতিতে বিশ্বাস করে৷ বিশ্বাস থাকলে জীবনে কি করা যায় তা করে দেখিয়েছেন উদয়পুরের প্রলয় বিশ্বাস৷ দিব্যাঙ্গ হয়েও পা দিয়ে লিখে মাধ্যমিকে সাফল্য পেয়েছে৷ তারমধ্যে আস্থা ও বিশ্বাস জাগিয়েছে তার মা৷ রাজ্যের সরকার জনগণের সকল আশা-বিশ্বাস পূরণে সঠিক দিশা নিয়ে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং মডেল স্টেট তৈরিতে রাজ্যের সকল স্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top