News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে আক্রমণের ঘটনায় দোষিদের চিহ্ণিত করার উপর জোর দিয়ে বিজেপির সতর্ক প্রতিক্রিয়া
Image

সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে আক্রমণের ঘটনায় দোষিদের চিহ্ণিত করার উপর জোর দিয়ে বিজেপির সতর্ক প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে আক্রমণের ঘটনায় শরিক দল আইপিএফটি বিজেপি-কে দোষারোপ করছে৷ কিন্তু দলীয় সাংসদের উপর হামলার ঘটনায় বিচলিত হওয়ার বদলে বিজেপি খুবই ঠাণ্ডা মাথায় প্রকৃত দোষীদের চিহিণত করার প্রক্রিয়া শুরু করেছে৷ বিজেপি-র প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কথায়, সাংসদের ওপর হামলাকারীদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা হচ্ছে৷ কারণ, ওই ঘটনার পেছনে বিরোধীদের চক্রান্ত থাকা স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷


প্রসঙ্গত, গতকাল রাতে ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়ায় সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে হামলা সংঘটিত হয়েছে৷ ওই হামলার নেপথ্যে আইপিএফটি-র স্থানীয় নেতাদের দায়ী করে অভিযোগ পাল্টা অভিযোগ, এমন-কি পাল্টা হামলায় অগ্ণিগর্ভ অবস্থা গন্ডাছড়ায়৷ ভাঙচুর এবং অগ্ণিসংযোগের ঘটনা আইপিএফটি-র দুই নেতার বাড়িতেও ঘটেছে৷ তাতে, দলের সভাপতি নরেন্দ্রচন্দ্র দেববর্মা এবং সাধারণ সম্পাদক মেবারকুমার জমাতিয়া বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন৷


কিন্তু, বিজেপি প্রদেশ শীর্ষ নেতৃত্ব ওই ঘটনাকে খুবই সহনশীলতার সাথে মোকাবিলা করার চেষ্টা করছেন৷ বিজেপি-র প্রদেশ মুখপাত্র নবেন্দুর কথায়, গন্ডাছড়ায় সাংসদের বাড়িতে হামলার ঘটনায় সেখানে চাপা উত্তেজনা বিরাজ করছে৷ তবে, এলাকায় পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তাতে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে৷


তিনি জানান, বিজেপির তিনজন কর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে দুজনকে আগরতলায় জিবি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে৷ তাঁর কথায়, ওই হামলার ঘটনায় আইপিএফটি যুক্ত, প্রাথমিকভাবে তা প্রমাণিত হয়েছে৷ হামলাকারীদেরও চিহ্ণিত করা গিয়েছে৷ কিন্তু হামলাকারীদের বর্তমান রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা খুবই জরুরি হয়ে উঠেছে৷ তাঁর দাবি, লোকসভা নির্বাচনের সময় ওই এলাকায় আইপিএফটি নেতাদের অবস্থান যথেষ্ট সন্দেহজনক ছিল বলে মনে হয়েছে৷ তাছাড়া, ওই এলাকায় সিপিএম বরাবরই শক্তিশালী তা অস্বীকার কোনও উপায়৷ তাই, হামলাকারীদের বর্তমান রাজনৈতিক পরিচয় খুঁজে বের করতেই হবে৷


তাঁর মতে, বিরোধীরা বরাবরই চাইবেন রাজ্যে অশান্তি কায়েম থাকুক৷ সেক্ষেত্রে শরিক দলের নেতাদের সাথে ষড়যন্ত্র করা হলে, তা অস্বাভাবিক মনে করি না৷ তবে, শরিকি বিবাদ না হোক, সে-দিকে সর্বদা নজর রাখা হচ্ছে৷ আইপিএফটি-র ক্ষোভ সম্পর্কে প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুই শরিক দলের সমন্বয় কমিটি রয়েছে৷ তাঁরা মিলে বসে আলোচনার মাধ্যমের সমস্যার সমাধান করে নেবেন৷ তবে, আইন হাতে নিলে কোনওভাবেই রেহাই দেওয়া হবে না, সাফ জানিয়েছেন নবেন্দু৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top