News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়, শিশুর মৃত্যু, আহত মহিলা, ত্রাণ শিবিরে ৭৭৬ জন
Image

রাজ্যে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়, শিশুর মৃত্যু, আহত মহিলা, ত্রাণ শিবিরে ৭৭৬ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ ভারী বর্ষণ এবং ঝড়ের প্রকোপে ত্রিপুরায় ১ শিশুর মৃত্যুর পাশাপাশি এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাছাড়া, ৩২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শুধু তাই নয়, ৮টি ত্রাণ শিবিরে ১৮৮ পরিবারের ৭৭৬ জন আশ্রয় নিয়েছেন৷ এদিকে মনু এবং দেও নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে৷


ত্রিপুরা রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড়ে ধলাই, ঊনকোটি, গোমতি এবং সিপাহিজলা জেলায় প্রভাব পড়েছে৷ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ধলাই জেলায়৷ ওই জেলার কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনি ব্লক এলাকায় বন্যা এবং ঘূর্ণিঝড়ে ৩২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাছাড়া, ৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ সেখানে ১০৮ পরিবারের ৪৫০ জন আশ্রয় নিয়েছেন৷ প্রশাসনের তরফে তাঁদের শুকনো খাবার সরবরাহ করা হয়েছে৷ এছাড়া, বন্যায় একই জেলায় লংতরাইভ্যালি মহকুমার মনু ব্লক এলাকায় ৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ সেখানে ৫৮ পরিবারের ২৩৫ জন আশ্রয় নিয়েছেন৷ তাদেরকেও শুকনো খাবার সরবরাহ করেছে মহকুমা প্রশাসন৷ রিপোর্ট অনুযায়ী, ধলাই জেলায় মনু নদীর জল বিপদসীমার খুব কাছাকাছি বইছে৷


এদিকে, ঊনকোটি জেলার কুমারঘাটেও বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ ওই ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে৷ তবে, একই জেলায় কৈলাসহরে একটি ত্রাণ শিবির এখনও চালু রয়েছে৷ সেখানে ২২ পরিবারের ৮৬ জন আশ্রয় নিয়েছেন৷ অন্যদিকে, বন্যায় আটকে পড়ায় এনডিআরএফ কৈলাসহরের কইয়ানিচর এবং গোবিন্দপুর ওয়ার্ড নম্বর ১০ এলাকা থেকে ৪৪ জনকে উদ্ধার করেছে৷ রিপোর্টে দাবি করা হয়েছে, কুমারঘাটে দেও নদী ও মনু নদী এবং কৈলাসহরে মনু নদী বিপদসীমার খুব কাছাকাছি বইছে৷ তাই, সকলকে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের তরফে আহ্বান জানানো হয়েছে৷


ঝড়ের প্রকোপে গোমতি জেলায় করবুক মহকুমায় ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে৷ করবুক আরডি ব্লকের জলায়া এডিসি ভিলেজের ছোট বন্ধুপাড়া এলাকার বাসিন্দা নির্মল ত্রিপুরার ১০ বছর বয়সি কন্যা অ্যাঞ্জেলিনা ত্রিপুরার উপর ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে৷ গাছের নীচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে৷ প্রশাসনের তরফে অন্ত্যেষ্টিক্রিয়াদি সম্পন্ন করার জন্য মৃতার পরিবারকে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এদিকে, ভারী বর্ষণে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার মোহনভোগ এলাকায় বজ্রাঘাতে জমুনা দেববর্মা গুরুতর আহত হয়েছেন৷ জানা গিয়েছে, বৃষ্টির সময় বাড়ির উঠানেই বজ্রাঘাতে আহত হন তিনি৷ তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top