News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আসনে ভোট পড়ল ৮১.২১ শতাংশ, হার আরও বাড়বে : সিইও
Image

পশ্চিম আসনে ভোট পড়ল ৮১.২১ শতাংশ, হার আরও বাড়বে : সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনে ৮১.২১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনিকান্তি৷ তবে, এই হার আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, বিক্ষিপ্ত কিছু ঘটনা আজ ঘটলেও নির্বাচন শান্তিপূর্ণ পরিস্থিতিতেই সম্পন্ন হয়েছে৷

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ ভোট গ্রহণ করা হয়৷ বিকাল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে ভোটের হার ৮১.২১ শতাংশ৷ আজ রাজ্য নির্বাচন দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান, মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আজ সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৬৭৯টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়৷ এই লোকসভা আসনে ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন৷ সি ই ও জানান, বিকাল পাঁচটা পর্যন্ত ১২৯৩টি বুথের ভোট গ্রহণের হার জানা গেছে৷ তাহলো ৮১.২১ শতাংশ৷ তিনি জানান, উত্তর জেলায় ৪০২২ জন ব্রু শরণার্থীদের মিজোরামে পাঠানো হয়েছে ভোট দেওয়ার জন্য৷ আগামীকাল ও পরশু ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷ সি ই ও জানান, ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আগামীকাল পাওয়া যাবে৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ রঞ্জন ভট্টাচার্য এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের সিপাহীজলা জেলাতে ৯টি বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ৩-বামুটিয়া (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের রবিকুমার এইচ এস সুকল, ২-মোহনপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের মোহনপুর গালর্স হাই সুকল, ১-সিমনা (এস টি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের সুুরেন্দ্রনগর এইচ এস সুকল সহ অন্যান্য ভোট গ্রহণ কেন্দ্রে জাতি-উপজাতি অংশের ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে৷

এদিকে, পশ্চিম ত্রিপুরা লোকসভা সংসদীয় আসনের উদয়পুর মহকুমার ৪টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোট গ্রহণ পর্ব সকাল ৭টায় থেকে শুরু হয়৷ ৩০-বাগমা (এস টি), ৩১-রাধাকিশোরপুর, ৩২-মাতাবাড়ী এবং ৩৩-কাকড়াবন-শালগড়া (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রগুলিতে সকাল থেকেই ভোটারদের ভীড় লক্ষ্য করা গেছে৷ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ছিল নারী-পুরুষদের দীর্ঘ লাইন৷ আজ সকাল ৯টা ১০ মিনিটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৩১-রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ৩৪ নং বুথ উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলে ভোট গ্রহণ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top