News Flash

  • Home
  • Uncategorized
  • এগোতে চলেছে সিবিএসই-র পরীক্ষার সময়
Image

এগোতে চলেছে সিবিএসই-র পরীক্ষার সময়

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.): এগিয়ে আনা হচ্ছে সিবিএসইর পরীক্ষার দিন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃপক্ষ সরকারিভাবে এ কথা জানিয়েছে।
দশম ও দ্বাদশ শ্রেণীর বৃত্তিমূলক পরীক্ষা হয় প্রতি বছর মার্চ মাসে। সূত্রের খবর, ফলপ্রকাশে বিলম্বের আশঙ্কা এড়াতে এই নির্ধারিত সময় এগিয়ে ফেব্রুয়ারিতে করা হচ্ছে। বোর্ডের তরফে ৪০টি ‘স্কিল এডুকেশন’ বিষয়ের প্রস্তাব দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীর জন্য এবং দশম শ্রেণীর জন্য ১৫টি বিষয়ের প্রস্তাব রাখা হয়েছে।
ওয়েব অ্যাপ্লিকেশন, মাল্টিমিডিয়া, ফ্যাশন ডিজাইনিংয়ের মত কিছু বিষয় চালু করার কথা বলা হয়েছে শহরের স্কুলগুলিতে। দিল্লি হাইকোর্ট দিল্লি বিশ্ববিদ্যালয় ও সিবিএসই বোর্ডকে নির্দেশ দিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর করার জন্য।
অঙ্ক, ভূগোল, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞানের মত চিরাচরিত বিষয়গুলির পরীক্ষা হবে মার্চের নির্ধারিত দিনের আগেই।
সিবিএসই-র বিজ্ঞপ্তিতে জানা গেছে, ওই বোর্ডের পরীক্ষা সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলে। ফলে ফল প্রকাশ হতে দেরি হয়। এবার বলা হয়েছে, মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করে জুলাইয়ের মধ্যে পুনর্মূল্যায়ন শেষ করতে হবে। যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে পরবর্তী পর্যায়ে ভর্তিপ্রক্রিয়া শুরুর আগেই সিবিএসই-র ফল প্রকাশ হয়।
ফেব্রুয়ারি ও মার্চ মাসে যে পরীক্ষাগুলো হবে তার সময় সারণীর ঘোষণা আগামী সপ্তাহের তাদের বোর্ডের ওয়েবসাইটয়ে দিয়ে দেওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে, সিবিএসই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পাঠ্যক্রম অনুসরণ করে। এ দেশে ১৯,৩১৬টি স্কুল রয়েছে সিবিএসই-র অনুমোদনপ্রাপ্ত। পশ্চিমবঙ্গে এ রকম স্কুলের সংখ্যা ২৪১। বিদেশে ২৫টি রাষ্ট্রে রয়েছে ২১১টি স্কুল। কেন্দ্রীয় বিদ্যালয় এবং জওহর নবোদয় বিদ্যালয়গুলি সিবিএসই অনুমোদিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top