News Flash

Image

দাম বাড়ল জ্বালানির

মুম্বাই, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : ফের দাম বাড়ল জ্বালানির। বৃহস্পতিবার পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ১৪ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ১২ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৪.২৪ টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে মুম্বইয়ে। সেথানে লিটার প্রতি ১০০ টাকার দিকে এগোচ্ছে পেট্রোলের দাম।
মুম্বইয়ে পেট্রোলের দাম হয়েছে ৯০.৩৫ টাকা। ডিজেলের দাম ৭৮.৮২ টাকা। মহারাষ্ট্রের ৩২টি শহরে পেট্রলের দাম ৯০ টাকার উপরে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি পেট্রল পাম্পে নতুন মেশিন বা সফটওয়ার ইনস্টল করা হচ্ছে যাতে তিন অংকের দাম সেখানে দেখানো যায়৷ তেল বিশেষজ্ঞদের আশঙ্কা দীপাবলীর আগেই তিন অংকের ঘরে পৌঁছে যাবে পেট্রলের দাম৷ বাকি দুই মেট্রো শহর চেন্নাই ও কলকাতাতেও বেড়েছে জ্বালানি তেলের দাম। জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ আর জ্বালানিকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জানাচ্ছেন বিরোধীরা৷ কিন্তু এখনও অবধি সরকার সেই বিষয়ে কোনও ইতিবাচক ঘোষণা করেনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top