নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রবিবার তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং, কোন অপারেটিভ সোসাইটি লিমিটেডের হলঘরে আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এর উদ্যোক্তা ছিল সেবি৷ সহযোগিতায় ছিল তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং
সোসাইটি লিমিটেড৷ এদিন দুুপুর বারোটায় তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং সোসাইটির হলঘরে শুরু হয় কর্মশালা৷ স্বাগত ভাষণ দেন সমিতির ম্যানেজার সমীর ভট্টাচার্য৷ এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেবির রিসোর্স পার্সন ডাঃ সুদীপ কুমার দাস৷ আলোচনা করতে গিয়ে তিনি আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, আর্থিক বিনিয়োগের পূর্বে যেসব বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন৷ ভারতের আর্থিক বাজারে বিনিয়োগের বিভিন্ন পন্থা৷ বিনিয়োগের কৌশলসমূহ৷ কিভাবে বিনিয়োগ শুরু করবেন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন৷ পরে উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্ণের যুক্তি সহকারে উত্তর দেন সেবির রিসোর্স পার্সন ডাঃ সুদীপ কুমার দাস৷ এদিনের এই কর্মশালায় ব্যাপক সংখ্যায় প্রতিনিধি উপস্থিত ছিলেন৷
আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















