News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা
Image

আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রবিবার তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং, কোন অপারেটিভ সোসাইটি লিমিটেডের হলঘরে আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এর উদ্যোক্তা ছিল সেবি৷ সহযোগিতায় ছিল তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং সোসাইটি লিমিটেড৷ এদিন দুুপুর বারোটায় তেলিয়ামুড়া প্রাইমারী মার্কেটিং সোসাইটির হলঘরে শুরু হয় কর্মশালা৷ স্বাগত ভাষণ দেন সমিতির ম্যানেজার সমীর ভট্টাচার্য৷ এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেবির রিসোর্স পার্সন ডাঃ সুদীপ কুমার দাস৷ আলোচনা করতে গিয়ে তিনি আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, আর্থিক বিনিয়োগের পূর্বে যেসব বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন৷ ভারতের আর্থিক বাজারে বিনিয়োগের বিভিন্ন পন্থা৷ বিনিয়োগের কৌশলসমূহ৷ কিভাবে বিনিয়োগ শুরু করবেন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন৷ পরে উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্ণের যুক্তি সহকারে উত্তর দেন সেবির রিসোর্স পার্সন ডাঃ সুদীপ কুমার দাস৷ এদিনের এই কর্মশালায় ব্যাপক সংখ্যায় প্রতিনিধি উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top