নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ সেপ্ঢেম্বর৷৷ নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড়ের গকুলনগর বাতাঢেপা এলাকায়৷ মৃত যুবকের নাম অভিজিৎ সাদ৷ বয়স ২৮৷ চার দিন আগে রহস্যজনকভাবে বাড়ী থেকে নিখোঁজ
হয়ে যায় অভিজিৎ৷ এই বিষয়ে বিশালগড় থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়রি করা হয়েছিল৷ রবিবার দুপুরে বাড়ীর পাশেই একটি রাবার বাগান থেকে অভিজিতের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ প্রথমে এলাকার লোকজন দেখতে পায় মৃতদেহ৷ পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পলিশ গিয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ অভিজিতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ তাকে হত্যার পর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ এদিকে, এলাকাবাসীর মারফত জানা গিয়েছে এলাকারই এক কিশোরীর সাথে অভিজিতের ভালোবাসার সম্পর্ক ছিল৷ কিন্তু, অভিজিতের পরিবার মেয়ের বয়স কম হওয়ার তাদের এই ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেনি৷ আশঙ্কা করা হচ্ছে এর কারণেই অভিমানে অভিজিৎ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তবে পুলিশ এখনই কিছু বলতে নারাজ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারবে বলে থানা সূত্রে জানা গিয়েছে৷
নিখোঁজ যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















