News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ সেপ্ঢেম্বর৷৷ নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড়ের গকুলনগর বাতাঢেপা এলাকায়৷ মৃত যুবকের নাম অভিজিৎ সাদ৷ বয়স ২৮৷ চার দিন আগে রহস্যজনকভাবে বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায় অভিজিৎ৷ এই বিষয়ে বিশালগড় থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়রি করা হয়েছিল৷ রবিবার দুপুরে বাড়ীর পাশেই একটি রাবার বাগান থেকে অভিজিতের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ প্রথমে এলাকার লোকজন দেখতে পায় মৃতদেহ৷ পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পলিশ গিয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ অভিজিতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ তাকে হত্যার পর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ এদিকে, এলাকাবাসীর মারফত জানা গিয়েছে এলাকারই এক কিশোরীর সাথে অভিজিতের ভালোবাসার সম্পর্ক ছিল৷ কিন্তু, অভিজিতের পরিবার মেয়ের বয়স কম হওয়ার তাদের এই ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেনি৷ আশঙ্কা করা হচ্ছে এর কারণেই অভিমানে অভিজিৎ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তবে পুলিশ এখনই কিছু বলতে নারাজ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারবে বলে থানা সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top