News Flash

  • Home
  • Uncategorized
  • রেওয়ারি গণধর্ষণ মামলায় শেষমেশ সিট গঠন, বিস্তারিত তথ্য তলব মহিলা কমিশনের
Image

রেওয়ারি গণধর্ষণ মামলায় শেষমেশ সিট গঠন, বিস্তারিত তথ্য তলব মহিলা কমিশনের

রেওয়ারি (হরিয়ানা), ১৫ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজ ছাত্রীকে গণধর্ষণ| নক্কারজনক এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে| পুলিশের আশ্বাস, দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে| ইতিমধ্যেই তিনজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ| যদিও, এখনও পুলিশের নাগালের বাইরে দুষ্কৃতীরা| এই পরিস্থিতিতে ১৯ বছর বয়সি তরুণীকে গণধর্ষণের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল| নুহ পুলিশ সুপার নাজনিন ভাসিন-এর নেতৃত্বে গণধর্ষণ মামলার তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল (সিট)|
এই মুহূর্তে রেওয়ারি জেলা হাসপাতালে চিকিত্সাধীন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ১৯ বছর বয়সি ওই তরুণী| শনিবার সকালে নির্যাতিতা তরুণীকে দেখতে জেলা হাসপাতালে যান নুহ পুলিশ সুপার নাজনিন ভাসিন| নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলার পর পুলিশ সুপার নাজনিন ভাসিন জানিয়েছেন, ‘নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলেছি, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল| মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে| সমস্ত দিক খতিয়ে দেখার পর মামলা তদন্ত চলছে|’ এদিকে, রেওয়ারি গণধর্ষণ মামলায় বিস্তারিত তথ্য চেয়ে ডিজিপি হরিয়ানার-র কাছে চিঠি পাঠাল জাতীয় মহিলা কমিশন|
সাম্প্রতিককালের মধ্যে মর্মান্তিক ঘটনা| হরিয়ানায় গণধর্ষণের শিকার হয়েছেন সিবিএসই টপার ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক কলেজ ছাত্রী| নক্কারজনক এই ঘটনায় দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে| শুক্রবারই এডিজিপি অপারেশনস এ এস চাওলা জানিয়েছিলেন, এফআইআর দায়ের করা হয়েছে, এফআইআর-এর তিনজন অভিযুক্তের নাম রয়েছে| কেটে গিয়েছে দীর্ঘ সময়, অথচ এখনও পুলিশের নাগালের বাইরে অভিযুক্তরা| প্রসঙ্গত, স্কুলে থাকতেই পড়াশোনায় অভূতপূর্ব সাফল্যের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল ওই তরুণী| তাছাড়াও সিবিএসই বোর্ড পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছিল সে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top