News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন স্থানে বিস্তর পরিমান গাঁজা উদ্ধার
Image

বিভিন্ন স্থানে বিস্তর পরিমান গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/  বক্সনগর/ খোয়াই, ১৪ সেপ্ঢেম্বর৷৷ মাটির নীচে মজুত রাখা বিস্তর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করেছে বিশালগড় থানার পুলিশ৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে গাঁজার মালিক পিযুশ দাসকে৷ ঘটনা বিশালগড় থানার অধীন ঘনিয়ামারা এক নং ওয়ার্ডে৷ গোপন সূত্রে বিশালগড়ের এসডিপিও মিহির লাল দাসের কাছে খবর ছিল যে পিযুশ দাসের বাড়িতে এবং আশেপাসে সে প্রচুর পরিমানে গাঁজা ব্যারেলে ভরে মাটির নীচে চাপা দিয়ে রেখেছে পাচারের জন্য৷

এই খবর পেয়ে বিশালগড়ের এসডিপিও এবং পুলিশ কর্মীরা ঐ এলাকায় অভিযান চালায়৷ অভিযানে ব্যারেলে ভরে মাটির নীচে লুকিয়ে রাখা ২৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে পিযুশ দাসকে৷ অন্যদিকে, কলমচৌড়া থানার পুলিশ এবং স্থানীয় ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বক্সনগর সোনামুড়া প্রধান সড়কের পাশে মণির হুসেন এবং দুলাল মিয়ার বাড়িতে তল্লাসী চালিয়ে ২০৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে৷

এদিকে, শুক্রবার সন্ধ্যায় ৪৮ ব্যাটেলিয়ান বিএসএফ ও খোয়াই থানার প লিশ যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আবারও দুই গাড়ি সহ ৫ লক্ষ টাকার গাঁজা আটক করল৷ খোয়াই থানার সি কৃষ্ণধন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিঙ্গিছড়াতে উৎপেতে ব সে বিএসএফ এবং পুলিশ৷ খোয়াই থেকে কমলপুরগামী টিআর০১ওয়াই-০৬২৯ স্করপিও গাড়ি ও এএস১২ই-০৭৮৩ নম্বরের টাটা সোমো গাড়ি আটক করে৷ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা আটক করে৷ গাড়িসহ গাঁজা আটক করলেও চালক গাড়ি ফেলে পালিয়ে যায়৷ পরে বিএসএফ এঠবং পুলিশ দুটি গাড়িকে বিএসএফ-এর ৪৮  নং পোস্টে নিয়ে আসে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top