News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির অনুকূলে আরও বড় ঝড় উঠতে চলেছে : প্রধানমন্ত্রী
Image

বিজেপির অনুকূলে আরও বড় ঝড় উঠতে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গত লোকসভা নির্বাচন থেকেও বিজেপির অনুকূলে আর বড় উঠবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার ন্যামো অ্যাপের মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | এদিন তিনি বলেন, ওরা(বিরোধীরা) মনে করছে ২০১৩ থেকে ২০১৪ সালের থেকেও বিজেপির অনুকূলে বড় ঝড় বইতে চলেছে। আর এই ভয়তেই বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ওঠার চেষ্টা করছে। কারণ এরা ভাবছেন বিজেপির ঝড়ে এদের অস্থিত্ব বিপন্ন হতে পারে। বিরোধী দলগুলি একটার পর একটা ইস্যু উত্থাপন করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। কিন্তু ভারতবাসীরা প্রতিটি বিষয়ে ওয়াকিবহাল। বিগত সাড়ে চার বছরে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির মুখোশ খুলে গিয়েছে। প্রথমে জনগণ তাদের ভোট না দিয়ে ক্ষমতাচ্যূত করেছিল। কিন্তু বিরোধী দলের আসনে বসেও তারা নিজেদের কর্তব্য পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার কয়লা এবং টেলিকম ক্ষেত্রকে দুর্নীতির আওতার থেকে বের করে এনেছেন। এখন টেলিকম সেক্টর দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। জাতপাতের নির্বিশেষে এই সরকার সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন মডেলেই বিশ্বাসী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top