News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার নতুন করে পেট্রোপণ্যের দাম বাড়ল না
Image

বুধবার নতুন করে পেট্রোপণ্যের দাম বাড়ল না

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): গত কয়েকদিন ধরেই রীতিমত ঊর্ধ্বমুখী ছিল জ্বালানির দাম । প্রায় প্রতিদিনই রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ডিজেলের দাম । পেট্রোপণ্যের দাম না কমলেও বুধবারে আর নতুন করে বাড়েনি দাম । মঙ্গলবারের মত বুধবারও কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বজায় থাকল ৮৩ টাকা ৭৫ পয়সা । আজ ডিজেলের দামও গতকালের মতই প্রতি লিটারে ৭৫ টাকা ৮২ পয়সা ।

বুধবারও মুম্বই-এ লিটার প্রতি পেট্রোলের দাম ছিল প্রায় ৮৮ টাকা ২৬ পয়সা, রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৮৭ পয়সা । মঙ্গলবার মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭৭টাকা ৪৭ পয়সা ও ৭২ টাকা ৯৭ পয়সা । সোমবারেও চড়েছিল জ্বালানির দাম । তাই বুধবারে দাম অপরিবর্তিত থাকায় সামান্য হলেও স্বস্তি পাওয়া গিয়েছে ।

অাগস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই পেট্রোপণ্যের দামের পারদ চড়ছিল । পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি প্রায় ৩ টাকা ৯৭ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় ৪টাকা ২১ পয়সা । ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে টাকার দামের পতনকেই দায়ী করা হয়েছে । আজও টাকার দামের রেকর্ড পতন হয়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৮ পয়সায় ।

সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার । এই মুহূর্তে কেন্দ্র প্রতি লিটার পেট্রোলের উপর ১৯ টাকা ৪৮ পয়সা ও ডিজেলের উপর ১৫টাকা ৩৩ পয়সা কর নিয়ে থাকে । এর উপর যোগ হয় ভ্যাট । আবার গতকালই কলকাতায় পেট্রল ডিজেলের দাম ১ টাকা করে কমিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মধ্যে অবশ্য মোদী বিরোধী রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top